শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

রেলওয়ের পাকশী ডিভিশনে মালবাহী ট্রেনের আয় কমে নেমে এসেছে প্রায় অর্ধেকে, চেষ্টা চলছে আয় বৃদ্ধির          

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
রেলওয়ের পাকশী ডিভিশনে মালবাহী ট্রেনের আয় কমে নেমে এসেছে প্রায় অর্ধেকে, চেষ্টা চলছে আয় বৃদ্ধির
স্টাফ রিপোর্টার  ।।
চলতি বছরে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের পাকশী  ডিভিশনে  মালবাহী ট্রেনের আয় অর্ধেকে নেমে এসেছে । গত চার বছরের মধ্যে এ বছর আয় সবচেয়ে কম এবং হতাশা ব্যঞ্জক।
পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে, পাকশী রেল বিভাগের অধীনে ২০২৩ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৫৮৩টি মালবাহী ট্রেন চলাচল করে। এতে আয় হয় প্রায় ৮০ কোটি টাকা।
২০২৪ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ২৯৪টি মালবাহী ট্রেন চলাচল করে। এতে আয় হয় ৫০ কোটি টাকা। ২০২১ সালে পণ্যবাহী ট্রেনে ১৮০ কোটি ৭৪ লাখ ৬৯ হাজার ৮৯৮ টাকা রাজস্ব আয় হয়। সে বছর এক লাখ ৪৭ হাজার ১৭৪টি ওয়াগনে মালামাল আনা হয়েছে। এসব মালামালের ওজন ৩৫৩ কোটি ৯৮ লাখ ৫০ হাজার ৫০৮ কেজি।
এরপর ২০২২ সালে পণ্যবাহী ট্রেনে ১ লাখ ৯ হাজার ১৯২টি ওয়াগনে মালামাল আনা হয় ২৫৩ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ৩৩৩ কেজি। এতে রাজস্ব আয় হয়েছিল ১২৮ কোটি ৭২ লাখ ৫৩ হাজার ১৮৫ টাকা।
পাকশী রেল বিভাগে ২০২১ সালে মালবাহী ট্রেনে সবচেয়ে বেশি রাজস্ব আয় হয়। সে অর্থবছরে আয় ছিল ১৮০ কোটি ৭৪ লাখ টাকা। অথচ তিন বছরের ব্যবধানে ২০২৪ সালে মালবাহী ট্রেনের আয় নেমে মাত্র ৫০ কোটি টাকা হয়েছে।
আয় কমে যাওয়া প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ের এক কর্মকর্তা বলেন, ২০২৪ সালের শুরুতেই ডলারের দাম বাড়ার কারণে বাংলাদেশে পণ্য আমদানি কমতে থাকে। এছাড়া রাজনৈতিক অস্থিরতা ও ভারতের সঙ্গে একমুখী বাণিজ্যের (শুধু আমদানি হয়, রপ্তানি নেই) কারণে ট্রেনে পণ্য আমদানি কমে গেছে। এরমধ্যে চলতি বছরের জুলাই-আগস্ট মাসে আমদানি সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছিল। এখন তো ভারতীয় পণ্য ট্রেনে আমদানি খুবই কম।
পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা একেএম নূরুল আলম বলেন, পণ্যবাহী ট্রেনে আয় কীভাবে বাড়ানো যায় এ বিষয়ে রেলওয়ে বাণিজ্য বিভাগ কাজ করেছে। ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সূফি নূর মোহাম্মদ বলেন, রেলপথে আমাদের দেশের সঙ্গে ভারতের মালবাহী ট্রেনে পণ্য পরিবহন দীর্ঘদিন ধরে চলমান। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে ভারত থেকে বাংলাদেশে মালবাহী ট্রেন কম এসেছে। ২০২৩ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মালবাহী ট্রেনে পাকশী রেল বিভাগের আয় হয়েছিল প্রায় ৮০ কোটি টাকা। ২০২৪ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আয় হয়েছে মাত্র ৫০ কোটি টাকা।পরিবেশ পরিস্থিতির উন্নতি না হলে রেলের আয় আরও কমতে পারে বলে অনেকেই আশংকা করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!