মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সর্বশেষ ::
চুয়াডাঙ্গায় তিনদিন ব্যাপী নজরুল জন্মজয়ন্তী পালিত তুমি এসেছিলে ধরায়—কবি এস এম রাজা বিনম্র শ্রদ্ধা জানাই গুরুজী তোমায় —-কবি এস এম রাজা সাহাপুরে লিচু বাগান দখল নিয়ে বিএনপি ও আ’লীগ নেতার মধ্যে অস্ত্রের মহড়া, চরম আতঙ্কে এলাকাবাসী সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড

ঈশ্বরদীতে দাশুড়িয়া কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ প্রদর্শন

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

ঈশ্বরদীতে দাশুড়িয়া অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ প্রদর্শন

হাবিবুর রহমান, ঈশ্বরদী(পাবনা।।

পাবনার ঈশ্বরদীতে দাশুড়িয়া ডিগ্রী অনার্স কলেজের অধ্যক্ষের পদত্যাগ ও গভর্নিং বডি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও উক্ত কলেজের ছাত্র ছাত্রীরা।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১১টায় কলেজ চত্ত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা।

এসময় অনিয়ম, দুর্নীতি, বৈষম্য ও শিক্ষার্থীদের বিভিন্ন হয়রানির প্রতিবাদে দাশুড়িয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলামের দ্রুত পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন। কলেজের লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। তার রাজনৈতিক লেজুড়বৃত্তি, আর্থিক অনিয়ম, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ, শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিনষ্টসহ শিক্ষকদের সঙ্গে অধ্যক্ষ যেসব অন্যায়-অবিচার ও বিমাতাসুলভ আচরণ করেছেন তার প্রতিবাদ জানিয়ে দ্রুত পদত্যাগের জোর দাবি জানান শিক্ষার্থীরা। অন্যথায় আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর করা হবে বলে হুসিয়ারী দেন শিক্ষার্থীরা।

 

বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন শিক্ষার্থী ইব্রাহিম, জয়, ইমন, সাজিদ, সাব্বির প্রমুখ। এছাড়াও শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!