শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

ঈশ্বরদীতে ছাত্রদলের কর্মী শচীন হত্যার আসামীদের গ্রেফতার ও বিচার দাবীতে বিক্ষোভ ও মানব বন্ধন অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

ঈশ্বরদীতে ছাত্রদল কর্মী হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও  বিচার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

স্টাফ রিপোর্টার।।

#ঈশ্বরদীতে সন্ত্রাসী হামলায় নিহত শচীন বিশ্বাস সাজু হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১০ আগস্ট ) বিকেলে রুপপুর ফুটবল মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে রূপপুর মোড় (পারমানবিক কেন্দ্র) ঘুরে জিগাতলায় মানববন্ধন ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।বিক্ষোভ সমাবেশে এলাকার শত শত জনসাধারণ অংশগ্রহণ করেন।

ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন জানান, শচীন পাকশী ইউনিয়ন ওয়ার্ড ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন। তিনি বলেন, কিছু দূস্কতিকারী সন্ত্রাসীরা শচীনকে হত্যা করেছে। শুধু হত্যাই করে নাই ঐদিন কিছু বাড়িতে হামলা চালিয়েছে ও চাঁদা দাবি করেছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত হত্যাকারীদের গ্রেফতার ও আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।

নিহত শচীন বিশ্বাসের মা ও পরিবারের সকল সদস্য খুনিদের ফাঁসির দাবি জানিয়েছেন। ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফুল ইসলাম বলেন, সন্ত্রাসীরা কোন দলের হতে পারেনা। এরা দুর্বৃত্ত, এরা দেশ ও জাতির শত্রু। শচীন হত্যায় যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতারের দাবী জানাচ্ছি।

প্রসঙ্গত, ৬ আগস্ট রাত ১১টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর (জিগাতলা) উত্তরপাড়া মসজিদের সামনে সড়কে ছাত্রদল কর্মী শচীন বিশ্বাসকে (২২) মাথায় গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত শচীন নতুন রূপপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত বেলায়ের বিশ্বাসের ছেলে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!