শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

ঈশ্বরদীতে শিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ১০ মে, ২০২৪

ঈশ্বরদীতে স্কুল ছাত্রীকে অপহরণ করে ১০ দিন ধরে ধর্ষনের অভিযোগ, থানায় মামলা দায়ের

স্টাফ রিপোর্টার।।

#ঈশ্বরদীতে ১০ম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ করে আটকিয়ে রেখে ১০ দিন ধরে ধর্ষণ করার অভিযোগে থানায় মামলা হয়েছে। গত মঙ্গলবার (৭ মে) রাতে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ঈশ্বরদী থানায় অপহরণ ও ধর্ষণ মামলা করেন।

অভিযুক্ত মো. নাজিম প্রামানিক (৩২) ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী দালালপাড়ার মো. আলম প্রামানিকের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল সকালে ওই শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়ার সময় মো. নাজিম প্রামানিক তার কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীটির মুখ বেঁধে অপহরণ করে। অপহরণকারী নাজিম প্রামানিক ওই শিক্ষার্থীকে ঈশ্বরদী শহরের মশুরিয়াপাড়াস্থ নিশান-কংকা রাশিয়ান মেস সংলগ্ন কফিল উদ্দিনের মেসের দ্বিতীয় তলায় আটকিয়ে রেখে ১০ দিন ধরে ধর্ষণ করে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, এই বিষয়ে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় অপহরণ ও ধর্ষণ মামলা করেছেন। শিক্ষার্থীকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য পাবনা মেডিক্যাল হাসপাতালে  পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!