শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

সড়ক দুর্ঘটনায় ঈশ্বরদীর ক্ষুদে বিজ্ঞানী নিহত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ মে, ২০২৪

সড়ক দুর্ঘটনায় ঈশ্বরদীর ক্ষুদে বিজ্ঞানী নিহত

———

মুনমুন আক্তার  ।। আজ ৭ মে’২৪ দুপুরে পাবনা-দাশুড়িয়া মহাসড়কের কালিকাপুর সেভেনস্টারের সামনে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তারিফ মাহমুদ (১৯) নামের একজন  ক্ষুদে বিজ্ঞানী নিহত হয়। সে ঈশ্বরদীর বকুলের মোড়ের মৃত আব্দুস সালাম’র ছেলে।

জানা গেছে, দাশুড়িয়া থেকে পাবনাগামী একটি সিএনজি উল্লেখিত স্থানে এসে থেমে থাকা ট্রাকের সাথে সজোড়ে ধাক্কা দিলে সিএনজির সামনে বসে থাকা তারিফ মাহমুদ গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় তারিফ মাহমুদকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তর করে এবং ঢাকা নেয়ার পথেই তারিফ মাহমুদের মৃত্যু ঘটে।

তাঁর অকাল মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, নিহত তারিফ মাহমুদ ২০২১ সালে কম খরচে অক্সিজেন সাপ্লাই আবিস্কার করে ঈশ্বরদী সহ সারা বাংলাদেশে রীতি মতো আলোড়ন সৃষ্টি করে। তার এই আবিস্কারে সে শেখ রাসেল শিশু পদকে ভূষিত হয়েছিলো। সে ঈশ্বরদীর ক্ষুদে বিজ্ঞানী হিসেবে পরিচিত।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!