বুধবার, ২৭ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ ::
চুয়াডাঙ্গায় তিনদিন ব্যাপী নজরুল জন্মজয়ন্তী পালিত তুমি এসেছিলে ধরায়—কবি এস এম রাজা বিনম্র শ্রদ্ধা জানাই গুরুজী তোমায় —-কবি এস এম রাজা সাহাপুরে লিচু বাগান দখল নিয়ে বিএনপি ও আ’লীগ নেতার মধ্যে অস্ত্রের মহড়া, চরম আতঙ্কে এলাকাবাসী সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড

লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে গনহত্যা দিবস পালিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৬ মে, ২০২৪

লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যা দিবস পালিত

লালপুর (নাটোর) সংবাদদাতা।।

  

৫ মে উত্তরবঙ্গের ভারি শিল্প নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলে অবস্থিত শহীদদের স্মৃতির স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবসটি পালন করা হয়েছে।

রবিবার সকাল ১০ টার দিকে নর্থ বেঙ্গল সুগার মিলে শহীদ সাগর এর নিকট অবস্থিত শহীদদের স্মৃতির স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

পরে আলোচনা সভা শেষে শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আবুল কালাম আজাদ,মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ খবির উদ্দিন মোল্যা, তৎকালীন প্রশাসক শহীদ লে: আনোয়ারুল আজিম এর ছেলে ডা: আনোয়ারুল ইকবাল মিতু, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোত্তর্জা লিলি, মিলের মহা ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ মোস্তফা সারোয়ার, মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু প্রমুখ।

এছাড়া শহীদ পরিবারের সদস্যগণ সহ সুধীজনরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!