বুধবার, ২৭ মে ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ ::
চুয়াডাঙ্গায় তিনদিন ব্যাপী নজরুল জন্মজয়ন্তী পালিত তুমি এসেছিলে ধরায়—কবি এস এম রাজা বিনম্র শ্রদ্ধা জানাই গুরুজী তোমায় —-কবি এস এম রাজা সাহাপুরে লিচু বাগান দখল নিয়ে বিএনপি ও আ’লীগ নেতার মধ্যে অস্ত্রের মহড়া, চরম আতঙ্কে এলাকাবাসী সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড

কাজিরহাট-আরিচার বেগম রোকেয়া গেলো ভোলায়, দূর্ভোগ উত্তরবঙ্গবাসীর

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

ঈদকে সামনে রেখে পাবনার কাজীরহাট এবং মানিকগঞ্জের আরিচা রুটে চলাচলকারী একমাত্র নতুন ফেরী বেগম রোকেয়া ভোলায় নিয়ে যাওয়া হয়েছে।
এখন মাত্র তিনটি লক্কর ঝক্কর মার্কা পুরানো ফেরী দিয়ে পারাপার করা হচ্ছে এ রুটের গাড়ি ও মানুযজনকে।
পাবনাসহ উত্তরবঙ্গের কয়েকটি জেলার যোগাযোগের মাধ্যম এই নৌ রুট।আসন্ন ঈদে এই রুটে প্রচন্ড ভির ও যাত্রীদের দুর্ভোগ চরমে উঠবে বলে আশংকা করা হচ্ছে।এমনিতেই এরুটে সামান্য তিনটি ফেরী দিয়ে সেবা দেয়া হলেও একটি,দুটি ফেরি কম বেশী প্রায়ই বিকল হয়ে থাকে।এতে দুই ঘাটে অপেক্ষামান যানবাহন দুই,তিনদিন পর্যন্ত বসে থাকতে হচ্ছে।অপরদিকে পাশাপাশি অবস্থিত পাটুরিয়া দৌলদিয়া নৌ রুটে পারাপারের জন্য ২১টি ফেরী পরিচালনা করা হচ্ছে।পদ্মা সেতু চালু হবার পর থেকে পাটুরিয়া- দৌলদিয়া নৌরুটে চলাচলকারী যানবাহনের সংখ্যা ৭০শতাংশ কমে গেছে।ফলে এ রুটের অনেক ফেরীই অলস বসে থাকে।অপরদিকে কাজীরহাট- আরিচা রুটে ফেরীর অভাবে যাত্রীরা চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছেন।এ অবস্থায় নতুন ফেরী বেগম রোকেয়া ভোলায় স্থানান্তর করা একটি তুঘলকি সিদ্ধান্ত বলে সংশ্লিষ্টরা মনে করছেন।উল্লেখ্য পাবনা থেকে যমুনা সেতু হয়ে ঢাকা যেতে ১১০ কিলোমিটার বেশী পথ অতিক্রম করতে হয়।যা ব্যয়বহুল ও সময়ক্ষেপণ অনেক বেশী হয়।তাই আসন্ন ঈদের আগেই বেগম রোকেয়া ফেরীটি অবিলম্বে আরিচা কাজীরহাট রুটে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
মীর্জা আজাদ
সিনিয়র সহ-সভাপতি
পাবনা প্রেসক্লাব।।
০৩.০৪.২৪

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!