রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

কেটে যাবে মেঘ, দেখা যাবে সূর্যেরমুখ, কমবে তাপমাত্রা

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার।।
ঘূর্ণিঝড় মিগযাউমের প্রভাবে দিনভর যে বৃষ্টি ঝরেছে তা কমবে শুক্রবার। আর পরদিন থেকে রোদের দেখা মেলার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মেঘাচ্ছন্ন আবহাওয়া কেটে সূর্যের দেখা মিললেও ধীরে ধীরে তাপমাত্রা কমে শীত আসবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

মঙ্গলবার ভারত উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় মিগযাউম। এর প্রভাবে দেশজুড়ে মেঘাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছে। বৃহস্পতিবার ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আবহাওয়ার এ অবস্থা চলবে রাত পর্যন্ত।

তিনি বলেন, “আগামীকাল থেকেই কমে যাবে। শুক্রবার দেশের কয়েক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টি কমে যাবে। আগামীকাল কোথাও কোথাও রোদের দেখা মিলবে।”

শনিবার থেকে পুরোপুরি রোদের দেখা মিলবে জানিয়ে এ আবহাওয়াবিদ বলেন, “আগামীকাল (শুক্রবার) মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে। ঢাকায় একটু মেঘ থাকলেও রোদও দেখা যেতে পারে কোনো কোনো জায়গায় দিনের কোনো একসময়।”

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, বৃহস্পতি ও শুক্রবার রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। শনিবার রাতে তাপমাত্রার কমতে পারে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। এর পরের পাঁচ দিনে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

কাজী জেবুন্নেসা বলেন, “আগামীকাল থেকে ১-৩ ডিগ্রি তাপমাত্রা কমে যাবে। এভাবে আস্তে আস্তে তাপমাত্রা কমতে থাকবে ও শীত পড়তে শুরু করবে।”

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উত্তর অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা এবং উত্তরাঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!