রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

ঈশ্বরদীতে যৌন হয়রানির অভিযোগে ব্যাবসায়ী আটক

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
ঈশ্বরদীতে কলেজ শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে ব্যবসায়ীকে আটক
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।।
 ঈশ্বরদীতে এক কলেজ শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মমিন উদ্দিন (৪০) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
আজ (বৃহস্পতিবার ) সকালে উপজেলার দাশুরিয়ার গাফফার প্লাজায় ওই শিক্ষার্থী ফটোকপি করতে গেলে পাশের কনফেকশনারির দোকানদার তার শীলতাহানীর চেষ্টা করে। ওই শিক্ষার্থীর বাবার লিখিত অভিযোগে তাকে আটক করা হয়।
আটক মমিন উদ্দিন দাশুড়িয়ার হঠাৎপাড়ার জমির উদ্দিনের ছেলে।
অভিযোগ ও প্রত্যক্ষদর্শীদের সূত্র মতে,  ওই কলেজ শিক্ষার্থী ঘটনার সময় গাফফার প্লাজার ফটোকপির দোকানে ফটোকপি করতে যায়। ফটোকপির দোকান বন্ধ থাকায় পাশের কনফেকশনারির দোকান মালিক মমিন উদ্দিন ওই শিক্ষার্থীকে তার দোকানের ভেতর বসতে বলে। শিক্ষার্থী  কনফেকশনারি দোকানে গিয়ে বসে। তখন দোকানদার ওই শিক্ষার্থীর শীলতাহানীর চেষ্টা করে। শিক্ষার্থী কোন রকম দোকান থেকে বের হয়ে ফটোকপির দোকানের সামনে কান্না করতে থাকে। এই সময় ফটোকপির দোকানদার এসে ওই শিক্ষার্থীকে কান্না করার কারন জিজ্ঞাসা করেন। তখন শিক্ষার্থী জানান, মমিন কনফেকশনার দোকানদার মমিন তার শীলতাহানীর চেষ্টা করেছে।  বিষয়টি ফটোকপির দোকানদার তাৎক্ষনিক মার্কেট মালিককে জানান। মার্কেট মালিক এসে কনফেশনারির দোকান মালিককে ওই শিক্ষার্থীকে
শীলতাহানীর বিষয়ে জিজ্ঞাসা করেন। তখন দোকানদার তা অস্বীকার করেন। পরে মার্কেট মালিক ওই দোকানদারের বাবা জমির উদ্দিনকে খবর দেন।
গাফফার প্লাজা মার্কেট মালিক সজল মালিথা জানান, ঘটনা শুনে তিনি মার্কেটে যান। দোকানদার মমিনের বাবাকে ডেকে আনা হয় এবং মমিন  শিক্ষার্থীর নিকট ক্ষমা চায় এবং মিমাংসা করে দেওয়া হয়। এরপর ওই শিক্ষার্থী ঘটনাস্থল থেকে চলে যায়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার জানান, ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা  রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তকে আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে যৌন নিপীড়নের নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।###

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!