শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সর্বশেষ ::
বাংলাদেশী সব নাগরিকের অধিকার সমান–প্রধানমন্ত্রী তারেক রহমান আটঘরিয়ায় পিতাকে কুপিয়ে হত্যা করলো মাদকাসক্ত ছেলে ঈশ্বরদী সহ পাবনার সর্বত্র বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজির অভিযোগ জামায়াতের জেলা আমীর ও নব নির্বাচিত এমপি অধ্যাপক আবু তালেব মন্ডলের ঈশ্বরদীতে নির্বাচন  পরবর্তী সহিংসতার প্রতিবাদে নবনির্বাচিত জামায়াতের এমপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সারাদেশের ২৯৭ আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের সরকারি গেজেট প্রকাশ পাবনা-৪ আসনে পুনরায় ভোট গণনার আবেদন বিএনপি প্রার্থীর উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩

ঈশ্বরদীতে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ এর অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

ঈশ্বরদীতে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ এর অভিযোগে মানববন্ধন
—————
সাঈদ হাসান লিমন : ঈশ্বরদী প্রতিনিধি। ঈশ্বরদীতে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ এর অভিযোগে মানববন্ধন করেছে অভিভাবক ও এলাকাবাসী।

আজ ১ জানুয়ারী’২৩ সকাল ১১টায় দাদপুর খাঁরজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে অভিভাবক ও এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে তারা বিদ্যালয়ের শিক্ষক ও কমিটির অনিয়মের অভিযোগ করে বলেন,
২০২২ সালে করোনা কালীন সময় থাকায় শিক্ষার্থীদের সরকারের দেওয়া উপবৃত্তির টাকা শতভাগ দেওয়ার কথা থাকলেও নামে মাত্র ২০-২৫ জন শিক্ষার্থীকে উপবৃত্তির টাকা প্রদান করা হয়।

অন্যান্য শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা না দেওয়ার বিষয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির কাছে জানতে চাইলে তারা কোন সঠিক জবাব দিতে পারে নাই।

উপবৃত্তির টাকা প্রদানের বিষয়ে কয়েকবার তারা আশ্বাস দিলেও প্রদান করেনি। উপবৃত্তির টাকা না পাওয়ার বিষয়টি বিভিন্ন মহলে জানিয়ে সমাধান না পাওয়ায়, আমরা অভিভাবক ও এলাকাবাসী প্রতিবাদ জানাতে বাধ্য হই।

তারা আরও বলেন, আমরা আশা করি উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে উপবৃত্তির টাকা না পাওয়ার বিষয়টি যাচাই করে ব্যবস্হা গ্রহণ করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!