রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সর্বশেষ ::
উন্নয়নখাতে সরকারী বরাদ্দের একটি টাকাও ব্যক্তিগত কাজে ব্যয় করবো না— এমপি আবু তালেব মন্ডল স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ আরএনপিপিকে কমিশনিং লাইসেন্স দিয়েছে বায়েরা ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে আহত-৭  ঈশ্বরদীতে সিএনজি ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ  ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান

ঈশ্বরদীতে সেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

স্বেচ্ছাসেবক দলের নেতা মেহেদী হাসান’র নিঃশর্ত মুক্তি না দিলে তীব্র আন্দোলনের হুমকি
——————-
এস এম রাজা।। ঈশ্বরদী পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, পাবনা জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মেহেদী হাসানকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি না দিলে তীব্র থেকে তীব্রতর আন্দোলনের হুমকি দিয়েছে ঈশ্বরদী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। আজ ১৭ সেপ্টেম্বর’২২ বিকেলে ঈশ্বরদী ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এই আন্দোলনের হুমকি প্রদান করেন। ঈশ্বরদী পৌর বিএনপির সদস্য মোঃ রবিউল ইসলাম রবি লিখিত বক্তব্যে আরও বলেন, গত ১৬ সেপ্টেম্বর’২২ সকালে দলীয় কর্মসূচি পালন করার সময় বর্তমান সরকারের তাঁবেদারি পুলিশ বাহিনী মিথ্যা বানোয়াট ফরমায়েশী ওয়ারেন্ট দেখিয়ে ঈশ্বরদীর আপামর জনতার প্রিয় ও জননন্দিত নেতা মেহেদী হাসানকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। তিনি এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি আরও বলেন স্বৈরাচারী, ভোটচোর মাফিয়া সরকার অবৈধ ভাবে ক্ষমতা দখল করে আবারও ২৩/২৪ সালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ভোটার বিহীন ভাবে করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় সারাদেশে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে অন্যায় ভাবে হামলা, মামলা, গুম, হত্যার মতো নেক্কার ও ধিক্কার জনক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। সারাদেশের মানুষ আজ অবৈধ সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। তাই বিক্ষুব্ধ জনতাকে দমন করার জন্য সারাদেশ ব্যাপী পুলিশ দিয়ে বিএনপির নেতা কর্মীদের ওপর অমানুষিক নির্যাতন চালানো হচ্ছে। তিনি বলেন, হত্যা গুম নির্যাতন করে বিক্ষুব্ধ জনতাকে দমন করা যাবে না। সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল আওয়াল কবীর, স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল আহমেদ শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন। সংবাদ সম্মেলনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!