সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে হেট্রিক  করলেন এসিল্যান্ড আসাদুজ্জামান ঈশ্বরদীতে ‘আহবান’-এর উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পদ্মার চরে অবৈধভাবে মাটি কাটা রোধে উপজেলা ও পুলিশ প্রশাসনের মধ্য রাতে ঝটিকা অভিযান  ঈশ্বরদী প্রেসক্লাব নিয়ে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন আহবায়ক আব্দুল মান্নান টিপু বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার আসামী আওয়ামী নেতাদের নিয়ে বিএনপি নেতাদের ইফতার মাহফিল চুয়াডাঙ্গায় শিশু অপহরন, ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী, পুলিশের ঝটিকা অভিযান, অপহৃত শিশু উদ্বার চুয়াডাঙ্গায় নবাগত পুলিশ সুপার জনাব রুহুল কবির খান এর যোগদান দৃষ্টি আকর্ষণ -প্রসঙ্গ ঈশ্বরদী প্রেসক্লাব ঈশ্বরদীতে মাদক বিরোধী অভিযানে ৬ বোতল মাদকসহ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে ইফতার খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ

ট্রেন থামিয়ে মদ খেয়ে ঝামেলায় জড়ালেন চালক

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৬ মে, ২০২২

ট্রেন থামিয়ে মদ খেতে গেলেন চালক!

চালক এক ঘণ্টার জন্য থামিয়ে রেখেছিলেন যাত্রীবাহী একটি ট্রেন। জানা গেল, তিনি ট্রেন থামিয়ে বাজারে মদ খেয়ে ঝামেলায় জড়িয়েছিলেন। এ ঘটনা ঘটেছে ভারতের বিহারের সমস্তিপুর জেলার হাসানপুর রেল স্টেশনে। সাধারণত ওই ট্রেন হাসানপুর স্টেশনে দুই মিনিটের জন্য থামে। গেল ২মে সন্ধ্যায় দাঁড়িয়েছিল এক ঘণ্টা। যাত্রীদের প্রতিবাদের পরই চালকের নেশাগ্রস্ত থাকার কথা জানতে পারেন রেলের কর্মকর্তারা। যাত্রীবাহী ওই ট্রেন বিকেল ৪টা ৫ মিনিটে সমস্তিপুর স্টেশন থেকে যাত্রা শুরু করে এবং বিকেল ৫টা ৪৫ মিনিটে হাসানপুরে পৌঁছায়। ট্রেনের শেষ গন্তব্য ছিল সহরসা। এ স্টেশনে সাধারণত রাত সাড়ে ৮টার মধ্যে পৌঁছায়। হাসানপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার মনোজ কুমার চৌধুরী বলেন, ‘যাত্রীরা রেলস্টেশনে বিক্ষোভ শুরু করলে আমরা চালকের কেবিনে যাই। সহকারী চালক করমবীর যাদব ওরফে মুন্না ইঞ্জিন রুম থেকে নিখোঁজ ছিলেন।’ তিনি আরও বলেন, ‘আমরা খবর পাই, হাসানপুর বাজারে এক ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় ঝামেলা করছে। সেখানে পৌঁছে আমরা তাকে আটক করি। জানতে পারি তিনিই হাসানপুরের ওই ট্রেনের চালক করমবীর। তার কাছ থেকে অর্ধেক বোতল মদ উদ্ধার করা হয়েছে।’ চালককে আটক করে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। ঘটনার পর, সমস্তিপুর জোনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অলোক আগরওয়াল ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন। ভিসি রাজকুমার নামের এক ট্রেন চালক ছুটিতে ছিলেন। তবে ওই ট্রেনেই সহরসা যাচ্ছিলেন। এনডিটিভি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!