রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সর্বশেষ ::
সারাদেশের ২৯৭ আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের সরকারি গেজেট প্রকাশ পাবনা-৪ আসনে পুনরায় ভোট গণনার আবেদন বিএনপি প্রার্থীর উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ পাবনা-৪ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: শরিফুল ইসলাম তুহিন বর্ণাঢ্য আয়োজনে অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাসে টিকা পাবে ২৫ লাখ মানুষ–অর্থমন্ত্রী

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

ঢাকা অফিস।।

 

প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেট সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। চলমান করোনা মহামারি নিয়ন্ত্রণে প্রতি মাসে ২৫ লাখ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে পর্যায়ক্রমে দেশের ৮০ ভাগ মানুষকে টিকা দেওয়ার কথাও জানানো হয়েছে।

সরকার অবশ্য আগেই বলেছে, জনগণকে করোনার টিকা নিতে কোনো অর্থ ব্যয় করতে হবে না।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, ভ্যাকসিন ক্রয়ে প্রয়োজনীয় অর্থের সংস্থান করবে সরকার। বাজেটে ভ্যাকসিন ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখব আমরা।

উন্নয়ন অংশীদারদের ব্যাপারে অর্থমন্ত্রী বলেন, সরকারের টিকাদান কার্যক্রম চালিয়ে নিতে দেড় বিলিয়ন মার্কিন ডলার সহায়তা পাওয়া যাবে।

মহামারির থেকে জনগণের সুরক্ষায় ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ টিকা কেনার ব্যবস্থা নিয়েছে সরকার। তবে সম্প্রতি ভারতে মহামারি পরিস্থিতির ব্যাপক অবনতি হওয়ার পর থেকে দেশটি ভ্যাকসিন রপ্তানি বন্ধ রেখেছে।

অর্থমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে কোভ্যাক্স সুবিধার আওতায় ৬ কোট ৮০ লাখ ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ। এর মধ্যে ১ দশমিক ০৬ লাখ ডোজ টিকা ইতিমধ্যে দেশে পৌঁছেছে। এভাবে দেশের ৩ কোটি ৪০ লাখ মানুষ টিকা পাবেন যা দেশের মোট জনসংখ্যার ২০ শতাংশের সমান।

অর্থমন্ত্রী চীন, রাশিয়া থেকে সরকারি পর্যায়ে টিকা আমদানির পরিকল্পনার কথা প্রস্তাবির বাজেটে উল্লেখ করেছেন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের ফাইজার, ফ্রান্স ও বেলজিয়ামের সানোফি ও জিএসকে কোম্পানি থেকেও ভ্যাকসিন আমদানির কথা বলেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!