লালপুরে পিতার বিরুদ্ধে ১২ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ,
লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলায় নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের দুর্গাপুর সাতপুকুরিয়া এলাকায়। অভিযুক্ত ব্যক্তির নাম আঃ লতিফ।
স্থানীয় সূত্রে জানা যায়, লতিফের সঙ্গে তার স্ত্রীর পূর্বেই বিবাহবিচ্ছেদ হয়। পরবর্তীতে মেয়ের মা অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এ কারণে বেশিরভাগ সময় ভুক্তভোগী শিশু তার নানির বাড়ি, গোপালপুর পৌরসভার বৈদ্যনাথপুর এলাকায় বসবাস করে এবং মাঝে মাঝে তার পিতার বাড়িতে যাতায়াত করত।
অভিযোগ অনুযায়ী, গতকাল তার পিতার ডাকে তার বাড়িতে বেড়াতে গেলে গভীর রাতে আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে অভিযুক্ত আঃ লতিফ তার ঘরে প্রবেশ করে তাকে একা পেয়ে ধর্ষণ করে। ঘটনার পর সকালে মেয়েটি তার নানির বাড়িতে ফিরে গিয়ে পুরো বিষয়টি জানায়।
পরবর্তীতে মেয়ের মা বিষয়টি জানতে পেরে শুক্রবার বিকেলে লালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।