ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের জীবন —পুলিশ সুপার রুহুল কবির খান
স্টাফ রিপোর্টার ||
চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজ যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে আজ ২৮ মে ২০২৬ তারিখ সকাল ০৮:০০ টায় অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যরা ঈদের নামাজে অংশগ্রহণ করেন।
ঈদের নামাজের পর মুসল্লিগণ সমবেতভাবে দেশের ও দেশের মানুষের জন্য বিশেষ মুনাজাতসহ মহান আল্লাহর নিকট সকল মুসলিম উম্মার জন্য দোয়া প্রার্থনা করেন।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান মহোদয় ঈদের নামাজ শেষে পুলিশ সদস্যদের সাথে পর্যায়ক্রমে কুশল বিনিময়, কোলাকুলি করেন। এসময় তিনি তাঁদের কর্তব্যে নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি বলেন, “ঈদের মতো আনন্দের দিনে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা প্রশংসার দাবি রাখে।”
চুয়াডাঙ্গা জেলা পুলিশ সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, “ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের জীবন। সকলে মিলে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”