তুমি আমায় দেখোনি
——-এস এম রাজা —
তুমি আমায় দেখোনি
সেটা আমি ভাবতেই পারিনি।
তুমি আমায় চিনতে পারোনি
এটা আমি কখনও বিশ্বাস করিনি।
তুমি আমাকে বুঝতে পারোনি
এটা আমি মানতেই পারিনি।
তুমি আমাকে বিশ্বাস করোনি
এটা কখনও চিন্তাই করিনি।
তুমি আমাকে ভালো বাসোনি
এটা আমার কল্পনাতেও আসেনি।
তুমি আমায় ঢাল বানাতে পারো
এমনটা আশা করতে পারিনি।
তুমি যে একটা নর্দমার কিট
এটা আসলেই ঘটে আসেনি।
কেবল ব্যাবহারের জন্য কাছে আসতে পারো
এটা আমার ভাবা উচিত ছিল সেটা ভাবতেই পারিনি।
সল্পেতেই তুমি বুঝিয়ে দিলে
আমি জগত সংসারে মতলববাজি করা শিখতে পারিনি।