জীবন নদীর বেলা
এস এম রাজা
কলা নেবে কলা
হরেক রকমের কলা
কাঁচ কলা পাকা কলা
অর্ধ পাকা কলা।
কাঁচ কলা বিষমুক্ত
একেবারে দেশি কলা
গবর সারের নির্ভেজাল
বড় সাধের কলা।
কলা নেবে কলা
পাকা পাকা কলা
সুস্বাদু নির্ভেজাল
সম্পূর্ণ দেশি কলা।
মদনা কলা শফরী কলা
সাগর কলা চিনি চম্পা
সব কলায় ভালো কলা
কলা নেবে কলা?
একেবারে সস্তা কলা
যে যা দেবে তাই ভালা
কলা খেলে মিটবে জ্বালা
কলা খাবে কলা?
আগে চাইবে আগে পাবে
ফুরিয়ে গেলে ঠিক পস্তাবে
সময় থাকতে নিতে কলা
করবে না অবহেলা
নইলে কিন্তু ডুবে যাবে
জীবন নদীর বেলা।