রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পাবনায় এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত ভেড়ামারায় ব্যাবসায়ীকে কুপিয়ে জখম, ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই লালপুরে পিতার বিরুদ্ধে ১২ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনায় ডিবির অভিযানে নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়ারু গ্রেফতার চাটমোহরে ভ্যান চালককে গলা কেটে হত্যা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে উদ্ধারকৃত শিশুর মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বগুড়ায় চুয়াডাঙ্গা সদর থানায়  চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ  সুপার রুহুল কবির খান  ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন পণ্যসহ ৪জন গ্রেফতার

ঈশ্বরদীর দুর্গম পদ্মার চরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

ঈশ্বরদী উপজেলার দুর্গম পদ্মার  চরাঞ্চলে ফসলি জমি রক্ষায় অবৈধ মাটিকাটার বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

মঙ্গলবার (২৬ মে’২৬) বিকেলে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের বিলকেদা এলাকার পদ্মার প্রত্যন্ত চরাঞ্চলে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার  হাসান মোহাম্মদ শোয়াইব। এসময় ঈশ্বরদী থানা পুলিশ, র‍্যাব ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, ওই এলাকার ফসলি জমির মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছিল। এতে কৃষিজমির ব্যাপক ক্ষতি হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের সময় অবৈধ মাটিকাটার সঙ্গে সরাসরি জড়িত কাউকে পাওয়া যায়নি।

অভিযান চলাকালে মেসার্স বিআরবি ব্রিকস নামে একটি ইটভাটায় অভিযান পরিচালিত হয়। এসময় সন্দেহভাজন কয়েকজনকে তল্লাশি করে ২ পিস ইয়াবাসহ অনিক কাজী (১৭) নামে এক কিশোরকে আটক করা হয়। সে লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের দাদাপুর এলাকার ইনারুল কাজীর ছেলে।

পুলিশ জানায়, আটক কিশোরের কাছ থেকে ইয়াবাসহ মাদকদ্রব্য পাওয়া যায়। তবে সে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বাবার মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে প্রশাসনের নজরদারিতে রাখা হবে বলেও জানানো হয়।

এবিষয়ে জিজ্ঞেস করলে উপজেলা  নির্বাহী  অফিসার হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকায় অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে। ফসলি জমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, অভিযান চলাকালে এক কিশোরের কাছ থেকে মাদকদ্রব্য পাওয়া যায়। সে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বাবার মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে তাকে প্রশাসনের নজরদারিতে রাখা হবে।

অভিযানে  উপস্থিত ছিলেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ  আশাদুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জামাল উদ্দীন, ঈশ্বরদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন, পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবিএম মনিরুল ইসলাম, মহানন্দা ব্যাটালিয় ৫৯ বিজিবির মো. কামরুজ্জামান, সিপিসি-২ পাবনা র‍্যাব-১২ এর হাজ্জাজ বাদশাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!