#বিনম্র শ্রদ্ধাঞ্জলি ###################
তুমি এসেছিলে ধরায়
— —- এস এম রাজা
তুমি এসেছিলে ধরায়
আজিকে কি বাসনা লয়ে?
কি স্বপ্ন ছিল তোমার?
কি চেয়েছিলে হতে?
কি হয়েছো তুমি?
হয়েছে কি পুরুন তোমার স্বপ্ন?
জানি এসব প্রশ্নের জবাব নেই এখন তোমার কাছে।
যদি বলি যা চাওনি তাই হয়েছো,
যা চাওনি তাই পেয়েছো।
যা কেবলই বিধির বিধান।
হাজারো কষ্ট, হাজারো ব্যাথা,
হাজারো যাতনা সইতে,
তুমি এসেছিলে ধরায়।
শৈশব থেকে আমৃত্যু লড়াই করেছো জীবন সংগ্রামে।
দারিদ্র্যতা তোমায় দিয়েছে সীমাহীন সার্থকতা।
নিপীড়ন করেছে তোমায় বলিয়ান।
ঘাত প্রতিঘাত নিয়ে গেছে তোমায় সীমাহীন পরিচিতি আর সন্মানের সর্বোচ্চ শিখরে।
তুমি হতে পেরেছো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী।
তুমি হতে পেরেছো বিদ্রোহী।
তুমি হয়েছো মহা কবি।
তুমি হয়েছো সঙ্গীতাঙ্গনের মহারাজ।
তুমি শিল্প সাহিত্য সংস্কৃতির মহান শ্রোষ্ঠা।
তোমার তুলনা তুমিই।
বিনম্র শ্রদ্ধা জানাই তোমার আগমনী দিনে ধরায়।
তুমি সূফীসাধক, তোমার মানবতার অনন্য দৃষ্টান্ত চির স্মরণীয়।
তুমি ছিলে তুমি আছো তুমি থাকবে অনন্তকাল কোটি কোটি ভক্তের হৃদয়ে হে মহান কবি কাজী নজরুল।