সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ ::
চুয়াডাঙ্গায় তিনদিন ব্যাপী নজরুল জন্মজয়ন্তী পালিত তুমি এসেছিলে ধরায়—কবি এস এম রাজা বিনম্র শ্রদ্ধা জানাই গুরুজী তোমায় —-কবি এস এম রাজা সাহাপুরে লিচু বাগান দখল নিয়ে বিএনপি ও আ’লীগ নেতার মধ্যে অস্ত্রের মহড়া, চরম আতঙ্কে এলাকাবাসী সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড

বিনম্র শ্রদ্ধা জানাই গুরুজী তোমায় —-কবি এস এম রাজা

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২৬

❤💚বিনম্র শ্রদ্ধা জানাই গুরুজী তোমায়💛💜
——–এস এম রাজা
বিনম্র শ্রদ্ধা জানাই আমি বিশ্বকবি গুরুজী তোমায়
তোমার অমর সৃষ্টিতে আজিকে ধরণীতে ধন্য সবাই।
তোমার তুলনা তুমিই শুধু চির সুন্দর এধরার মাঝে
তাইতো তোমায় পূজিগো আমি সকাল দুপুর সাঁঝে।
এসেছিলে তুমি আলোকিত করে বাবা- মায়ের কোল
তাইতো সেদিন বইয়ে গিয়েছিল মহা আনন্দের রোল।
জোড়াসাঁকোর ঠাকুরবাড়ী হয়েছে মহাধন্য
তোমার কর্ম তোমার সৃষ্টি তোমারই প্রেমের জন্য।
তুমি আছো গীতে নৃত্য নাট্যে কাব্য প্রবন্ধ ছড়ায়
তুমি আছো সদা বিশ্ব ব্যাপী মানুষের ভালোবাসায়।
ভালোবেসেছিলে আপন কর্ম হয়েছিলে মানব প্রেমিক
তাইতো তোমার অমরত্বের ডংকা বাজিছে দিকবিদিক।
যতদিন রবে এবিশ্ব ধরণী দেহে রবে মানুষের প্রাণ
ততদিন তুমি রবে শীরে ধরে হয়ে মহা কীর্তিমান।
তুমি শুধু নও রবীন্দ্রনাথ ঠাকুর তুমি গুরুজী আমার
তোমার চরনে ভক্তি রাখি শত-শত কোটি বার।।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!