রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পাবনায় এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত ভেড়ামারায় ব্যাবসায়ীকে কুপিয়ে জখম, ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই লালপুরে পিতার বিরুদ্ধে ১২ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনায় ডিবির অভিযানে নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়ারু গ্রেফতার চাটমোহরে ভ্যান চালককে গলা কেটে হত্যা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে উদ্ধারকৃত শিশুর মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বগুড়ায় চুয়াডাঙ্গা সদর থানায়  চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ  সুপার রুহুল কবির খান  ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন পণ্যসহ ৪জন গ্রেফতার

সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২৪ মে, ২০২৬

*পাবনায় শেষ হলো ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ-২০২৬

ধাপে ধাপে সকল পরীক্ষায় মেধা, যোগ্যতা ও সততার ভিত্তিতে সম্পন্ন হলো পাবনা জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ-২০২৬।

এই নিয়োগে সবচেয়ে আনন্দের ও গর্বের বিষয় ছিল— খেটে খাওয়া সাধারণ মানুষের সন্তানদের স্বপ্নপূরণ।
কেউবা দিনমজুরের সন্তান, কেউবা রিকশাচালকের, কেউবা ভ্যানচালকের। কারো বাবা ড্রাইভার, কেউ ফেরিওয়ালার সন্তান। কারো মা পোশাক শ্রমিক, কেউ দর্জির কাজ করে সংসার চালান। সবজি বিক্রেতা, ডে-লেবার কিংবা নিম্ন আয়ের পরিবারের অনেক সন্তান আজ নিজের যোগ্যতায় বাংলাদেশ পুলিশে যোগদানের সুযোগ পেয়েছে।

চূড়ান্ত ফল প্রকাশের পর অনেকের চোখে ছিল আনন্দের অশ্রু, মুখে ছিল জীবনের সবচেয়ে বড় হাসি। তাদের আবেগ ও অনুভূতির মুহূর্তগুলো উপস্থিত সকল কর্মকর্তা-কর্মচারীকেও আবেগাপ্লুত করেছে।

একসময় তারা শুনেছে— “টাকা ছাড়া চাকরি হয় না”, “মামা-চাচা ছাড়া পুলিশে চাকরি পাওয়া অসম্ভব”।
কিন্তু আজকের এই নিয়োগ প্রক্রিয়া আবারও প্রমাণ করলো— স্বচ্ছতা, মেধা ও যোগ্যতাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি।

আজকের এই সফল নিয়োগ ভবিষ্যতের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
স্বপ্ন, দক্ষতা আর পরিশ্রমের জয় হোক।

আমার পুলিশ আমার দেশ,
সবার আগে বাংলাদেশ।

সৌজন্যেঃ জেলা পুলিশ, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!