রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ ::
ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড ঈশ্বরদীতে ৪০ ক্যান বিয়ারসহ ১ জন গ্রেফতার  ভাঙ্গুড়ায় জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা, থানা ঘিরে এমপির বিক্ষোভ ঈশ্বরদী ইপিজেডে পূর্বঘোষণা ছাড়াই ১১২ শ্রমিক চাকরিচ্যুত পাবনা জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান চুয়াডাঙ্গা পুলিশ সুপারের আন্তরিকতায় ১২০ টাকায় সরকারি চাকরী পেলো ২১জন

ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২৪ মে, ২০২৬

ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার

ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে চার বছরের এক শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে প্রতিবেশী রাহাত প্রামাণিক (৬০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার গড়গড়ি এলাকায়।
এদিকে এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্য সৃষ্টি হয়।
শিশুটির মা থানায় এসে মামলা না নিলে আত্মহত্যার হুমকি দেয়। এনিয়ে পুলিশ প্রশাসন বিব্রতকর পরিস্থিতির শিকার হন।
অবশেষে শ্লীলতাহানির মামলা গ্রহণ করে আসামিকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ির আঙিনায় খেলা করছিল শিশুটি। ওই সময় প্রতিবেশী রাহাত প্রামাণিক তাকে ফুসলিয়ে নিজের শয়নকক্ষে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করেন। একপর্যায়ে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার শুরু করে। শিশুর চিৎকার শুনে মা ও আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যান।

ঘটনার পর শিশুটিকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। একই দিন রাতে শিশুর বাবা বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত রাহাত প্রামাণিককে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী শিশুর বাবা অভিযোগ করেন, থানায় মামলা করতে যাওয়ার সময় অভিযুক্তের মেয়ে জামাই, জামায়াতের রুকন তুষার হোসেন তাদের নানা ভাবে বাধা দেন এবং ভয়ভীতি দেখান। এরপর থেকে তারা পরিবার নিয়ে চরম আতঙ্কে দিন পার করছেন। ভুক্তভোগী পরিবার অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুর বক্তব্য শোনা এবং প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পরই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতারকৃত আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!