শুক্রবার, ২২ মে ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদী ইপিজেডে পূর্বঘোষণা ছাড়াই ১১২ শ্রমিক চাকরিচ্যুত পাবনা জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান চুয়াডাঙ্গা পুলিশ সুপারের আন্তরিকতায় ১২০ টাকায় সরকারি চাকরী পেলো ২১জন সাঈদ হত্যা মামলায় ড.হাসিবুর গ্রেফতার ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা গণভোটের রায় বাস্তবায়ন ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ ঈশ্বরদীর মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার কারণ উদ্ঘাটনে তদন্ত গঠন শেষ পর্যন্ত জীবিত উদ্ধার করা হলো চৈতীকে, রক্ষা পেলো একটি জীবন  ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু ঈশ্বরদীতে কৃষকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

ঈশ্বরদী ইপিজেডে পূর্বঘোষণা ছাড়াই ১১২ শ্রমিক চাকরিচ্যুত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

ঈশ্বরদী ইপিজেডে পূর্বঘোষণা ছাড়াই ১১২ শ্রমিক চাকরিচ্যুত

স্টাফ রিপোর্টার।।

একজনের চাকরির সামান্য বেতনে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন শিশির আহমেদ। তাই স্ত্রীকেও ঢুকিয়েছিলেন তিনি যে কারখানায় কাজ করতেন, সেখানে। আজও সকালেও দুজন একসঙ্গেই কাজে গিয়েছিলেন। কিন্তু গিয়ে শুনলেন, তাঁদের দুজনের কারোরই চাকরি নেই।

হতাশ শিশির তাই বলছিলেন, “বিনা নোটিশে দুজনেরই চাকরি চলে গেল। এখন সংসার চালাব কীভাবে?”

পাবনার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) অবস্থিত জাপানি হ্যান্ড গ্লাভস প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘টোয়া’ কারখানার ১১২ জন শ্রমিককে আজ বৃহস্পতিবার পূর্বঘোষণা ছাড়াই চাকরিচ্যুত করা হয়েছে। শিশির ও তাঁর স্ত্রী তাঁদের মধ্যে দুজন।

ঘটনার আকস্মিকতা ক্ষুব্ধ শ্রমিকরা বিক্ষোভ ও প্রতিবাদ জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানায় অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পাকশী ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, আর্থিক সংকটের কারণে টোয়া কোম্পানির মোট ৩২০ জন শ্রমিকের মধ্যে ১১২ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে চাকরিচ্যুত শ্রমিকদের পাওনাদি পরিশোধ করা হয়েছে এবং তাঁদের ব্যাংক হিসাবেও টাকা পাঠানো হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

তিনি আরও বলেন, “প্রথম দিকে শ্রমিকদের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দিলেও পরে তাঁদের বুঝিয়ে শান্ত করা হয়।”

চাকরিচ্যুত শ্রমিকরা জানান, তাঁরা দীর্ঘ আট-নয় বছর ধরে কারখানাটিতে কাজ করে আসছিলেন। কয়েকদিন ধরে শ্রমিক ছাঁটাইয়ের গুঞ্জন থাকলেও আজ কাজে যোগ দেওয়ার পর হঠাৎ চাকরিচ্যুত হওয়ার বিষয়টি জানতে পারেন। পরে ফ্লোর ইনচার্জরা তাঁদের স্থায়ীভাবে ছাঁটাইয়ের কথা জানান।

এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা ঈদের আগে বিনা নোটিশে চাকরি হারানোর প্রতিবাদ জানান এবং পুনর্বহালের দাবি তোলেন। একপর্যায়ে কারখানার কর্মকর্তাদের সঙ্গে তাঁদের তর্কাতর্কি হয়। পরে পুলিশ, আনসার ও নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিনের অভিজ্ঞ ও দক্ষ কর্মীদের চাকরিচ্যুত করা হলেও অদক্ষ ও অনিয়মিত কিছু শ্রমিককে প্রভাব খাটিয়ে চাকরিতে রাখা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, “কারখানায় আর্থিক সংকট থাকলেও কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার কারণে প্রতিষ্ঠানটি ক্ষতির মুখে পড়েছে। দুর্নীতি আড়াল করতেই দক্ষ শ্রমিকদের ছাঁটাই করা হয়েছে বলে আমাদের ধারণা।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!