রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পাবনায় এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত ভেড়ামারায় ব্যাবসায়ীকে কুপিয়ে জখম, ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই লালপুরে পিতার বিরুদ্ধে ১২ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনায় ডিবির অভিযানে নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়ারু গ্রেফতার চাটমোহরে ভ্যান চালককে গলা কেটে হত্যা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে উদ্ধারকৃত শিশুর মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বগুড়ায় চুয়াডাঙ্গা সদর থানায়  চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ  সুপার রুহুল কবির খান  ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন পণ্যসহ ৪জন গ্রেফতার

পাবনা জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২৬

পাবনা জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান
স্টাফ রিপোর্টার।। শ্রেষ্ঠ থানার
স্বীকৃতির পর এবার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন মোঃ আশাদুর রহমান।
পাবনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত ও পুরস্কৃত হয়েছেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান।
সোমবার( ১৮ই মে) দুপুরে পাবনা পুলিশ সুপারের কার্য্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এপ্রিল মাসের সার্বিক কর্মদক্ষতা,আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকার স্কীকৃত স্বরুপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
পাবনা জেলার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ শ্রেষ্ঠ ওসি হিসেবে মোঃ আশাদুর রহমান এর হাতে সম্মাননা ক্রেষ্ট ও নগদ অর্থ তুলে দেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান এক প্রশ্নের জবাবে বলেন, এই স্বীকৃতি শুধু আমার একার নয়, ঈশ্বরদী থানার পুরো টিমের। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জনগণকে সর্বোচ্চ পুলিশি সেবা দিতে আমরা আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও জনগনের আস্থা অর্জনে নিরলসভাবে কাজ করে যাবো।
তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, মার্চ’২৬ মাসে পাবনা জেলার শ্রেষ্ঠ থানার স্বীকৃতি লাভ করেছিল ঈশ্বরদী থানা।
শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন জংশন, ডিডিপি ও গুরুআশ্রমের চেয়ারম্যান এবং ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সংগঠক সমাজ সেবক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা।
বর্তমান অফিসার ইনচার্জ এর সুদক্ষ নেতৃত্বে ঈশ্বরদীর আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!