গণভোটের রায় বাস্তবায়ন ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ
রাজশাহী প্রতিনিধি।।
গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে) বিকেলে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এ সমাবেশের আয়োজন করে ১১ দলীয় ঐক্য রাজশাহী বিভাগ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের নিত্যদিনের দুর্ভোগ এবং আন্তর্জাতিক নদী পদ্মার পানিবণ্টনে বাংলাদেশের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিকে সামনে রেখেই এ সমাবেশের আয়োজন করা হয়েছে। বক্তারা গণমানুষের অধিকার আদায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং সীমান্তবর্তী অঞ্চলের পানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।