ঈশ্বরদীর মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার কারণ উদ্ঘাটনে তদন্ত গঠন
স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদীর মুলাডুলি উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে রহস্যজনকভাবে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৩ মে) ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে জারি করা আদেশে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে আহ্বায়ক করে ৫ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে স্বাস্থ্য বিভাগ, শিক্ষা বিভাগ, থানা পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা রয়েছেন।
কমিটিকে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে আগামী ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে বুধবার (১৩ মে) দুপুরে বিদ্যালয়ের বালিকা শাখার একটি শ্রেণিকক্ষে হঠাৎ করে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। পরে ৫০-৬০ জন শিক্ষার্থীকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে তদন্ত কমিটি গঠন হওয়ায় ঘটনাটির প্রকৃত কারণ কী ছিল তা নিয়ে এখন আরও গভীর নজরদারি শুরু হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উল্লেখ্য, vara solution নামক একটি বোতল ক্লাস রুমে পাওয়া গেছে। এই বোতলে বিষাক্ত রাসাইনিক এর অস্তিত্ব রয়েছে।
কে বা কারা বোতলটি ক্লাস রুমে রেখেছিল এবং কি উদ্দেশ্যে রেখেছিল তা খতিয়ে দেখা হবে।