বুধবার, ১৩ মে ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

লালপুরে টিকটকার গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১০ মে, ২০২৬

নাটোরের লালপুর উপজেলার গ্রিন ভ্যালি পার্কে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত দুই বিদেশি নাগরিকের সঙ্গে অশোভন আচরণ ও হয়রানির অভিযোগে দুই টিকটকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন আমিনুল ইসলাম (৩০) ও রাসেল ইসলাম (২৫)।

গ্রেপ্তার আমিনুল ইসলাম রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছি গ্রামের বাসিন্দা। অন্যদিকে রাসেল ইসলাম রাজশাহীর তানোর উপজেলার আড়া দিঘী গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার (৮ মে) ‘টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় গ্রিন ভ্যালি পার্কে। সেখানে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক নারী-পুরুষ কনটেন্ট ক্রিয়েটর অংশ নেন। অনুষ্ঠান চলাকালে বিকেলের দিকে পার্কে ঘুরতে আসা রূপপুর প্রকল্পের দুই বিদেশি নাগরিককে ঘিরে কয়েকজন যুবক আপত্তিকর মন্তব্য ও অশ্লীল ভাষা ব্যবহার করেন। এতে বিদেশি নাগরিকরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।

অভিযোগ রয়েছে, ঘটনার ভিডিও ধারণ করে আমিনুল ইসলাম তার ফেসবুক পেজে প্রকাশ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি বিদেশিদের উদ্দেশ্যে অশোভন মন্তব্য করছেন। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। নেটিজেনদের দাবি, বিদেশি নাগরিকদের সঙ্গে এমন আচরণ দেশের ভাবমূর্তি ও পর্যটন খাতের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বিদেশি নাগরিকদের হয়রানির ঘটনায় গ্রিন ভ্যালি পার্ক কর্তৃপক্ষ মামলা দায়ের করেছে। মামলার পর অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!