রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পাবনায় এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত ভেড়ামারায় ব্যাবসায়ীকে কুপিয়ে জখম, ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই লালপুরে পিতার বিরুদ্ধে ১২ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনায় ডিবির অভিযানে নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়ারু গ্রেফতার চাটমোহরে ভ্যান চালককে গলা কেটে হত্যা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে উদ্ধারকৃত শিশুর মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বগুড়ায় চুয়াডাঙ্গা সদর থানায়  চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ  সুপার রুহুল কবির খান  ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন পণ্যসহ ৪জন গ্রেফতার

আবাসিক হোটেল থেকে নারীর গলা কাটা লাশ উদ্ধার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

আবাসিক হোটেল থেকে নারীর গলা কাটা লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার।। পাবনা শহরের একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে শহরের নন্দের গলি এলাকার ‘লাকী হোটেলের’ তিনতলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে পাবনা সদর থানার ওসি মো. তারিকুল ইসলাম জানিয়েছেন।

নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।পুলিশ ও স্থানীয়রা বলছে, দুপুর থেকে হোটেলটির আশপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা পাবনা সদর থানায় খবর দিলে পুলিশ গিয়ে হোটেলের একটি কক্ষ থেকে ওই নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

মরদেহের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ ও সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন।

ওসি তারিকুল বলেন, “সিআইডি ও পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। হোটেল কর্তৃপক্ষ পলাতক থাকায় ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।”তিনি বলেন, নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!