সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড ঈশ্বরদীতে ৪০ ক্যান বিয়ারসহ ১ জন গ্রেফতার  ভাঙ্গুড়ায় জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা, থানা ঘিরে এমপির বিক্ষোভ ঈশ্বরদী ইপিজেডে পূর্বঘোষণা ছাড়াই ১১২ শ্রমিক চাকরিচ্যুত পাবনা জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান

ঈশ্বরদীতে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী আহত, এলাকায় চরম উত্তেজনা

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

ঈশ্বরদীতে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী আহত, এলাকায় চরম উত্তেজনা

, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।।

ঈশ্বরদীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রবীণ(৩০) নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী গুরুতর আহত হয়েছে। সে ঈশ্বরদীর পাকশী ইপিজেড এলাকার ওহিদুলের ছেলে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৫ মে’২৬) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল ঠাকুরপাড়া মোড়ে ।

জানাগেছে, রবিন সকালে এক বন্ধুকে ডাকতে গিয়ে ঠাকুরপাড়া এলাকায় সোহাগের দোকানের সামনে পৌঁছালে যুবলীগ কর্মী মুন্নাসহ ৩-৪ জনের মুখোমুখি হন। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে মুন্না তাকে উদ্দেশ করে “তুই আমাকে খুঁজছিস কেন?” বলে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রবিনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের বেড থেকে রবিন দাবি করেন, হামলাকারী মুন্না দাশুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিনের ঘনিষ্ঠ ক্যাডার।

ঘটনার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পাকশী এলাকায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে।

এ বিষয়ে উপজেলা যুবদলের সদস্য শাহারিয়ার শাহান অভিযোগ করে বলেন, আলোচিত পিন্টু ও মানিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মুন্না সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিনের মদদে পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে।

তবে অভিযোগ অস্বীকার করে শরিফুল ইসলাম তুহিন বলেন, “আমি দীর্ঘদিন কারাগারে ছিলাম। বের হওয়ার পর অনেক মানুষ আমার সঙ্গে যোগাযোগ করেছে। তবে এই ছেলেকে আমি চিনি না। যেকোনো হামলার ঘটনায় আমি নিন্দা জানাই এবং অপরাধীর শাস্তি চাই।”

এব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান জানিয়েছেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তনাধীন রয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!