সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা
——–
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীতে ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু সনাতন ধর্মাবলম্বী মেয়েকে বিয়ে করায় মো. সজল আলী ওরফে সজল সরদারকে ত্যাজ্য পুত্র ঘোষণা করেছেন পিতা মো. আজগর আলী সরদার।

রবিবার (৫ এপ্রিল’২৬) পাবনা জেলা নোটারি পাবলিকের কার্যালয়ে উপস্থিত হয়ে এক হলফনামার মাধ্যমে এই ঘোষণা দেন মোঃ আজগর আলী সরদার।
মো. সজল আলী সরদার উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারী চাঁদাআলীর মোড় এলাকার বাসিন্দা এবং মো. আজগর আলী সরদারের একমাত্র পুত্র সন্তান।

হলফনামায় মো. আজগর আলী সরদার উল্লেখ করেন, আমার পুত্র মো. সজল আলী সরদার গত ০৯/০২/২০২৬ ইং তারিখে নোটারী পাবলিক পাবনা বাংলাদেশ ২৬২, তারিখ ০৯/০২/২০২৬ ইং মোতাবেক হলফনামা সম্পাদনা করে কুমারী আরতি রাণী, পিতা শ্রী সরগেন মন্ডল, মাতা শ্রীমতি শেফালী মন্ডল , সাং-গোলচত্তর, সাহাপুর, ঈশ্বরদী, পাবনাকে বিয়ে করেছেন।

কিন্তু বিয়ের পূর্বে গত ০১/০২/২০২৬ ইং তারিখে ১৫৪৯০ স্মারক মোতাবেক নোটারী পাবলিক পাবনা হতে উপরোক্ত নং হলফনামা সম্পাদন করে নিজ ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু (সনাতন) ধর্ম গ্রহণ করেছে।

তিনি হলফনামায় আরও উল্লেখ করেন যে, তার ঔরসজাত সন্তান মো. সজল আলী ওরফে সজল সরদার ইসলাম ধর্ম ত্যাগ করে নতুন হিন্দু (সনাতন) ধর্ম গ্রহণ করে ওই ধর্মের রেওয়াজ অনুযায়ী নাম রেখেছে সজল সরকার। সেই কারণে তিনি স্বেচ্ছায় স্বজ্ঞানে কারো বিনা প্ররোচনায় তার সকল প্রকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি বা জায়গা জমি যেখানে যে অবস্থায় আছে সকল সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করা হলো এবং উক্ত সম্পত্তি বা জায়গা জমির কোন অংশীদার সে আর হতে পারবে না।
জীবদ্দশায় তো নয়ই মৃত্যুর পর কোন ভাবেই মো. সজল আলী ওরফে সজল সরদার তার কোন স্থাবর সম্পত্তি বা জায়গা জমি এমনকি কোন অবস্থায় সম্পত্তির কোন অংশীদার হতে পারবে না বা দাবীও করতে পারবে না।

এই হলফনামা মূলে মোঃ আজগর আলী সরদারের সকল প্রকার স্থাবর সম্পত্তি জায়গা জমি ও অবস্থাবর সম্পত্তি থেকে আনুষ্ঠানিক ভাবে পুত্র মো. সজল আলী ওরফে সজল সরদারকে ত্যাজ্য করায় এলাকায় মানুষের মধ্যে আলোচনা সমালোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!