সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড ঈশ্বরদীতে ৪০ ক্যান বিয়ারসহ ১ জন গ্রেফতার  ভাঙ্গুড়ায় জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা, থানা ঘিরে এমপির বিক্ষোভ ঈশ্বরদী ইপিজেডে পূর্বঘোষণা ছাড়াই ১১২ শ্রমিক চাকরিচ্যুত পাবনা জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান

ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।।বিশুদ্ধ সাহিত্য চর্চা, অপসংস্কৃতি ও হলুদ সাংবাদিকতা বর্জন এবং আত্মশুদ্ধি ও আর্তমানবতার সেবায় আত্মনিয়োগ এর অঙ্গিকার নিয়ে অনুষ্ঠিত হলো ঈশ্বরদীর স্বনামধন্য সাহিত্য সংস্কৃতি সাংবাদিকতা আধ্যাত্মিকতা ও সেবাধর্মী প্রতিষ্ঠান জংশন ডিডিপি ও গুরুআশ্রমের নিয়মিত আয়োজন কবি কন্ঠে কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠান সুরের মেলা-৩৫৯ পর্ব এবং ঈদ পুনর্মিলনী।

শুক্রবার (২৭ মার্চ’২৬) সন্ধ্যায় ঈশ্বরদী রেলওয়ে মালগুদাম রোডস্থ নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ’অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও কন্ঠশিল্পী ডা. আলী এহসান।

জংশন ডিডিপি গুরুআশ্রমের প্রধান উপদেষ্টা আব্দুস সাত্তার মন্ডলের সভাপতিত্বে ও জংশন ডিডিপি গুরুআশ্রমের চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন আলোবাগ ক্রীড়া সংস্কৃতি ও চিত্তবিনোদন সংস্থার সাধারণ সম্পাদক ও ঢাকাস্থ বিশিষ্ট ব্যাবসায়ী মাহাবুবুর রহমান ডাবলু বিশ্বাস ও ঈশ্বরদী ইলেকট্রনিক ব্যবসায়ী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, বিসমিল্লাহ ইলেকট্রনিকস এন্ড কোকারিজ, প্রগতি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর স্বত্বাধিকারী মো.রাজিবুল ইসলাম রাজীব।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন গাজীপুর হোমিও প্যাথিক কলেজের প্রভাষক ডাঃ —-
এলটি বাংলাদেশের পরিচালক জহুরুল ইসলাম জয়,
ঈশ্বরদী লালন একাডেমি ও অধিকার বঞ্চিত জনগোষ্ঠীঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা রাগীব আহসান রিজভী, সাধারণ সম্পাদক মোঃ স্বপন,বিশ্ব আশেকান মঞ্জিল নূর নবী মওলা পুর দরবার শরীফের পীর হাফিজুর রহমান হাফিজ মাওলাপুরি, চিকিৎসক ও কবি শুকুর আল মাহমুদ টুটুল প্রমুখ।
কবিতা পাঠ করেন কবি সাধন কুন্ড, কবি শুকুর আল মাহমুদ টুটুল, কবি মন্তাজ আলী, কবি সুবল কুমার পাল, কবি মুনমুন আক্তার, কবি জহুরুল ইসলাম জয়, কবি শিউলি আক্তার, কবি শাওন কুমার গুপ্ত, কবি ওয়াসিম আকরাম টগর, কবি হাফিজুর রহমান হাফিজ প্রমুখ ।
সংগীত পরিবেশন করেন শিল্পী এস এম অন্ত, সেলিম হোসেন, আলী এহসান, এস আই সুরুজ, এস এম রাজা প্রমুখ ।
সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত দর্শক শ্রোতারা প্রাণবন্ত অনুষ্ঠানটি উপভোগ করেন।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!