আজ ২৮ মার্চ ২০২৬ খ্রিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোঃ শাহাবুদ্দিন মহোদয়ের পাবনা জেলায় আগমন উপলক্ষে পাবনা সার্কিট হাউসে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার, রাজশাহী রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক পাবনা এবং পাবনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন জনাব সাদিক আহমেদ, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সুজানগর সার্কেল), পাবনা।