সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড ঈশ্বরদীতে ৪০ ক্যান বিয়ারসহ ১ জন গ্রেফতার  ভাঙ্গুড়ায় জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা, থানা ঘিরে এমপির বিক্ষোভ ঈশ্বরদী ইপিজেডে পূর্বঘোষণা ছাড়াই ১১২ শ্রমিক চাকরিচ্যুত পাবনা জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত
টাঙ্গাইল জেলা প্রতিনিধি।। টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে শিশুসহ পাঁচ জন নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) রাত আটটার দিকে উপজেলার ধলাটেংগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

টাঙ্গাইল রেলওয়ে স্টেশন ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, কালিহাতীর ধলাটেংগর নামক স্থানে রাত ৮টার দিকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেমেছিল। এ সময় ওই বাসের কয়েকজন যাত্রী সেখানে বাস থেকে নেমে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশেই রেল লাইনে বসেছিলেন।

এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আসলে ট্রেনের নিচে কাটা পড়ে একজন শিশু, দুজন নারী ও দুজন পুরুষ ঘটনাস্থলেই নিহত হন বলে জানান এসআই মিজানুর রহমান।

স্থানীয়দের ধারণা নিহতরা সবাই একই পরিবারের।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। নিহতদের পরিচয় শনাক্ত এবং ঘটনার কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!