বিপুল উৎসাহ উদ্দীপনায় ঈশ্বরদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি।।
পাবনার ঈশ্বরদী উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। ২৬শে মার্চ ভোরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলহাজ্ব মোরে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় মুক্তিযুদ্ধের বীর শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
I
এছাড়াও দিবসটি উপলক্ষে ঈশ্বরদী সরকারি সাড়াঁ মাড়োয়ারি স্কুল এ্যান্ড কলেজ মাঠে কুচকাওয়াজ, ডিসপ্লে ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ি
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল,। উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ শোয়াইব এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মমিনুজ্জামান পুলিশ পরিদর্শক তদন্ত জামাল উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
বিকেলে এস এম স্কুল এন্ড কলেজ মাঠে মুক্তি যোদ্ধা বনাম উপজেলা প্রশাসনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এর আগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মধ্যাহৃ ভোজের আয়োজন করা হয় মুক্তি যোদ্ধা কমপ্লেক্সে।
জ
বিএনপি, জামায়াতসহ বিভিন্ন সংগঠন নিজ নিজ কর্ম সূচির মাধ্যমে দিবসটি উদযাপন করে।