বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পদ্মার চরে অবৈধভাবে মাটি কাটা রোধে উপজেলা ও পুলিশ প্রশাসনের মধ্য রাতে ঝটিকা অভিযান  ঈশ্বরদী প্রেসক্লাব নিয়ে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন আহবায়ক আব্দুল মান্নান টিপু বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার আসামী আওয়ামী নেতাদের নিয়ে বিএনপি নেতাদের ইফতার মাহফিল চুয়াডাঙ্গায় শিশু অপহরন, ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী, পুলিশের ঝটিকা অভিযান, অপহৃত শিশু উদ্বার চুয়াডাঙ্গায় নবাগত পুলিশ সুপার জনাব রুহুল কবির খান এর যোগদান দৃষ্টি আকর্ষণ -প্রসঙ্গ ঈশ্বরদী প্রেসক্লাব ঈশ্বরদীতে মাদক বিরোধী অভিযানে ৬ বোতল মাদকসহ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে ইফতার খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ এলটি বাংলাদেশের আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঈশ্বরদী প্রেসক্লাব নিয়ে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন আহবায়ক আব্দুল মান্নান টিপু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

বিভিন্ন  অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে “ঈশ্বরদী প্রেসক্লাবের নবগঠিত আহবায়ক কমিটি অবৈধ” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নেতৃবৃন্দরা। এ লক্ষ্যে বুধবার (১৮ই মার্চ) সকালে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তন কক্ষে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

সভায় নবগঠিত কমিটির আহবায়ক আব্দুল মান্নান টিপু বলেন, গত মঙ্গলবার আরআরপি ক্লাউড ভিউ রেস্টুরেন্টে ঈশ্বরদীর প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব সহ বিএনপি’র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ঈশ্বরদী প্রেসক্লাবের নবগঠিত আহবায়ক কমিটিকে অবৈধ দাবি করে বক্তব্য দেন প্রধান অতিথি । বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা জানতে পারি সাংবাদিকদের একাংশ মিলে একটি আহবায়ক কমিটি ঘোষণার লক্ষ্যে হাবিবুর রহমান হাবিব মহোদয় কে ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে ভুল বুঝিয়েছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে হাবিবুর রহমান হাবিব বিচক্ষণতার পরিচয় দিয়ে ওই কমিটি ঘোষণা থেকে বিরত থাকায় তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

আব্দুল মান্নান টিপু আরো বলেন, আহ্বায়ক কমিটি প্রেসক্লাব দখল করতে দায়িত্ব নেয়নি। এ কমিটির দায়িত্ব তরুণ প্রজন্মের সাংবাদিকদের প্রেসক্লাবের অন্তর্ভুক্তির মাধ্যমে সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা। খুব শীঘ্রই আমরা গঠনতান্ত্রিক নিয়মে নতুন নেতৃত্বের হাতে এ দায়িত্ব তুলে দেব।

 

সভায় আরো উপস্থিত ছিলেন, ঈশ্বরদী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন, ওয়াহেদ আলী সিন্টু, ওয়াহিদুজ্জামান টিপু, শহীদুল্লাহ খান, মহিদুল ইসলাম সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!