সোমবার, ২৫ মে ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সর্বশেষ ::
সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড ঈশ্বরদীতে ৪০ ক্যান বিয়ারসহ ১ জন গ্রেফতার  ভাঙ্গুড়ায় জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা, থানা ঘিরে এমপির বিক্ষোভ ঈশ্বরদী ইপিজেডে পূর্বঘোষণা ছাড়াই ১১২ শ্রমিক চাকরিচ্যুত পাবনা জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান

আটঘরিয়ায় পিতাকে কুপিয়ে হত্যা করলো মাদকাসক্ত ছেলে

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

আটঘরিয়ায় পিতাকে কুপিয়ে হত্যা করলো মাদকাসক্ত ছেলে
আটঘরিয়া সংবাদ দাতা।।
পাবনার আটঘরিয়ায় ছেলের বিরুদ্ধে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে কামরুল ইসলামকে আটক করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের হারুলপাড়া গ্রামের লোকমান হোনের ছেলে কামরুল ইসলাম র্দীঘদিন ধরে মাদক সেবন করে আসছিল।বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বাবা লোকমান হোসেনের সাথে ছেলে কমরুলের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নিজ ঘরের ভেতর ধারালো অস্ত্র দিয়ে বাবা লোকমান হোসেন (৫৫) কে কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা টেরে পেয়ে ছেলে কামরুল (৩২) কে আটক করে পুলিশে খবর দেয়।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। অভিযুক্ত ছেলে কামরুলকে আটক করা।ওসি আরো জানান, আটক ছেলে কামরুল মাদকাসক্ত। এর আগেও সে টাকার জন্য পিতাকে মারধর করেছে বলে স্থানীয়রা জানান। ধারনা করা হচ্ছে নেশার টাকার জন্য ছেলে কামরুল পিতাকে কুপিয়ে হত্যা করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!