মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল
———–
এস এম রাজা।। উৎসবমুখোর পরিবেশে কোন প্রকার বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা ছাড়াই ১২ ফেব্রুয়ারী’২৬ পাবনা-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে।

স্বতঃস্ফূর্ত এই নির্বাচনে ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল ১লাখ ৩৭ হাজার ৬শ ৭৫ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ১লাখ ৩৩হাজার ৮শ ৭৪ ভোট এবং বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র মোটরসাইকেল প্রতীকের প্রার্থী জাকারিয়া পিন্টু পেয়েছেন ২৭ হাজার ৯শ ৭০ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মোঃ আনোয়ার শাহ পেয়েছেন ২হাজার ৬শ ৮৮ ভোট, জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী সাইফুল আজাদ মল্লিক পেয়েছেন ৯শ ৫৫ ভোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত কাস্তে প্রতীকের প্রার্থী মোঃ সোহাগ হোসেন পেয়েছেন ৪শ ৫৯ ভোট, নাগরিক ঐক্য মনোনীত কেটলি প্রতীকের প্রার্থী শাহনাজ হক পেয়েছেন ১শ ৮২ ভোট।
মোট বৈধ ভোটের সংখ্যা ৩লক্ষ ৩৮হাজার ৩, বাতিলকৃত ভোটের সংখ্যা ৬ হাজার ৪শ ৩, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩লক্ষ ১০হাজার ২শ ৬, প্রদত্ত ভোটের শতকরা হার ৭০ দশমিক ৪৭ ভাগ, মোট ভোটকেন্দ্র ছিলো ১শ ৩০টি।
সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নব নির্বাচিত এমপি অধ্যাপক আবু তালেব মন্ডল ঈশ্বরদী-আটঘরিয়ার সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জ্ঞাপন সহ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ এবং সর্বদায় ঈশ্বরদী আটঘরিয়ার মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!