মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পাবনা-৪ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: শরিফুল ইসলাম তুহিন বর্ণাঢ্য আয়োজনে অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফতে মোহাম্মাদপুরে বিরাট ইসলামি জালসা অনুষ্ঠিত মরহুম আব্দুল হালিম মন্ডল-এর স্মরণে ঈশ্বরদীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ প্রেসক্লাবের কমিটি ঘোষণা, হাফিজ সভাপতি হাবিব সাধারণ সম্পাদক পাবনা-৪ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের ইশতেহার ঘোষণা, নির্বাচিত হলে সর্বাগ্রে ঈশ্বরদীকে জেলা ঘোষণা করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত জামায়াতে ইসলামী প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি করে না——অধ্যাপক আবু তালেব মন্ডল চলন্ত বাসে কলেজ ছাত্রীকে রাতভর ধর্ষন, গ্রেফতার-৩ রাজশাহী বিভাগে সেরা পাবনা জেলা পুলিশ ঈশ্বরদীতে মাদক কারবার চক্রের মূল হোতাসহ ডিলার গ্রেফতার, ২’শ পিচ ইয়াবা উদ্ধার

পাবনা-৪ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: শরিফুল ইসলাম তুহিন

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

পাবনা-৪ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: শরিফুল ইসলাম তুহিন

স্টাফ রিপোর্টার।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক প্রচারনার শেষ দিনে গণসংযোগ ও নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া এলাকায় বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের ধানের শীষ প্রতীকের নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও দাশুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিনের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে আয়োজিত পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “পাবনা-৪ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি আমাদের বিজয় হবেই হবে, ইনশাল্লাহ।”

পথসভায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথার সভাপতিত্বে শরিফুল ইসলাম তুহিন আরও বলেন, “দাশুড়িয়া ইউনিয়নের প্রতিটি নাগরিক আমার আপনজন। এখানকার মানুষ ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী।”

তিনি জানান, আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় একযোগে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষায় বিএনপির ঐক্যবদ্ধ আন্দোলনের কথা তুলে ধরেন। পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন।

মিছিলে স্থানীয় হাজার হাজার নারী-পুরুষসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা অংশগ্রহণ করেন। মিছিলজুড়ে দলীয় পতাকা, স্লোগান এবং ব্যানার-ফেস্টুনে নির্বাচনী উৎসবের আমেজ সৃষ্টি হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!