সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ ::
সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড ঈশ্বরদীতে ৪০ ক্যান বিয়ারসহ ১ জন গ্রেফতার  ভাঙ্গুড়ায় জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা, থানা ঘিরে এমপির বিক্ষোভ ঈশ্বরদী ইপিজেডে পূর্বঘোষণা ছাড়াই ১১২ শ্রমিক চাকরিচ্যুত পাবনা জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান

বর্ণাঢ্য আয়োজনে অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
———–
স্টাফ রিপোর্টার।।
বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীর নতুন রূপপুরে অবস্থিত ঐতিহ্যবাহী শিশু বিদ্যাপীঠ অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ ৭ ফেব্রুয়ারী’২৬ অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় রেল শ্রমিকদলের কার্যকরী সভাপতি মোঃ আহসান হাবীব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাপ্তাহিক জংশন সম্পাদক ডিডিপি ও গুরুআশ্রমের চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা,
বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী ফিরোজ হাসান, রেলওয়ে গোরস্থান মসজিদের পেশ ঈমাম ক্বারী মোঃ আব্দুল আজিজ, রূপপুর বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদ রানা, নর্থ বেঙ্গল পেপার মিলস্ লিমিটেডের সাবেক কমকর্তা মজিবর রহমান ভোলা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী আমিনুর রহমান, পল্লী চিকিৎসক আবু সালেহ মোহাম্মদ ফরহাদ, অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান রতন, পাকশী রেলওয়ে ডিগ্রি কলেজের শিক্ষক মোঃ আশরাফুল আলম সেলিম, নতুন রূপপুর আই.কে রোড সংলগ্ন জামে মসজিদের পেশ ঈমাম মোঃ সারোয়ার হোসেন শাহিন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী মোঃ ওমর ফারুক তুহিন, আহ্বান জনকল্যাণমুখী সামাজিক ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি মোঃ রাকিব হোসেন, সমাজসেবক মোছাঃ শিউলি খাতুন প্রমুখ।

অক্সফোর্ড চাইল্ড একাডেমি ও অক্সফোর্ড একাডেমির পরিচালক
আবুল কালাম আজাদ সাঈদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ জান্নাতুল ফেরদৌস শাপলা।

ক্রীড়া প্রতিযোগিতা ছাড়াও স্কুলের কোমলমতি শিশুরা নৃত্য পরিবেশন করেন। এর আগে অতিথিদের ব্যাজ ও ক্যাপ পড়িয়ে এবং ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা এবং পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে। সুশৃঙ্খল, সুসজ্জিত, মনোমুগ্ধকর আয়োজন সকলের নিকট ব্যাপক প্রশংসীত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!