শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ ::
উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ পাবনা-৪ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: শরিফুল ইসলাম তুহিন বর্ণাঢ্য আয়োজনে অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফতে মোহাম্মাদপুরে বিরাট ইসলামি জালসা অনুষ্ঠিত মরহুম আব্দুল হালিম মন্ডল-এর স্মরণে ঈশ্বরদীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালপুরে হত্যার উদ্যেশে ইউপি সদস্যকে লক্ষ্য করে গুলি বর্ষন

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

লালপুরে হত্যার উদ্যেশে ইউপি সদস্যকে লক্ষ্য করে গুলি বর্ষন
লালপুর সংবাদদাতা।। নাটোরের লালপুরে হত্যার উদ্যেশ্য স্থানীয় ইউপি সদস্যকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে দুর্বৃত্তের গুলি লক্ষ্যবস্তু হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের পালিদহ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মুজাহার আলী (৪৫) পালিদহ গ্রামের মৃত বাহাউদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর সরকার জানান, ‘দুইটি মোটরসাইকেলে ছয়জন লোক এসে মুজাহার মেম্বারের বাড়ির সামনে থামে। এরপর তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তখন মুজাহার বাঁচাও-বাঁচাও বলে চিৎকার করলে আমি দৌড়ে যাই এবং একটি মোটরসাইকেল ধরে ফেলতে চেষ্টা করি।
কিন্তু ধাক্কা খেয়ে পড়ে যাই। পরে সেই মোটরসাইকেল থেকে তিনজন নেমে পালিয়ে যায়।’
স্থানীয়রা জানিয়েছেন, তারা ৫-৬ রাউন্ড গুলির শব্দ শুনেছেন এবং বন্দুক হাতে দেখেছেন।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম।
স্থানীয়দের মুখে কয়েক রাউন্ড গুলির কথা শুনেছি, তবে খোঁজাখুঁজি করেও কোনো গুলির খোসা পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!