শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সর্বশেষ ::
বাংলাদেশী সব নাগরিকের অধিকার সমান–প্রধানমন্ত্রী তারেক রহমান আটঘরিয়ায় পিতাকে কুপিয়ে হত্যা করলো মাদকাসক্ত ছেলে ঈশ্বরদী সহ পাবনার সর্বত্র বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজির অভিযোগ জামায়াতের জেলা আমীর ও নব নির্বাচিত এমপি অধ্যাপক আবু তালেব মন্ডলের ঈশ্বরদীতে নির্বাচন  পরবর্তী সহিংসতার প্রতিবাদে নবনির্বাচিত জামায়াতের এমপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সারাদেশের ২৯৭ আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের সরকারি গেজেট প্রকাশ পাবনা-৪ আসনে পুনরায় ভোট গণনার আবেদন বিএনপি প্রার্থীর উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩

লালপুরে ইমো প্রতারক গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

লালপুর(নাটোর) উপজেলা সংবাদদাতা |

নাটোরের লালপুর থেকে পিয়াস আলী (২১) নামের এক ইমো প্রতারক কে আটক করেছে র‌্যাব-৫। আটককৃত পিয়াস আলী উপজেলার গন্ডলি এলাকার ইমাজ উদ্দিন সরকার এর ছেলে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে লালপুর উপজেলার মহারাজপুর গ্রামে সিপিসি-২, নাটোর র‌্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

র‌্যাব-৫, নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন জানান, কোম্পানী উপ-অধিনায়ক সহঃ পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম দ্বয়ের নেতৃত্বে একটি অভিযানিক দল উপজেলার মহরাজপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমো হ্যাকিং করে বিকাশের মাধ্যমে প্রতারণা পূর্বক অর্থ হাতিয়ে নেওয়ায় পিয়াস আলী (২১) নামের এক প্রতারক কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল জব্দ করা হয়। দীর্ঘদিন যাবৎ ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ইমো ব্যবহারকারীদের ইমো হ্যাক করে এবং পরবর্তীতে ভিকটিমের পরিচিত জনদের নিকট হতে প্রতারণা পূর্বক মোবাইল ফিন্যান্সিং সার্ভিস (বিকাশ) এর মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়ে আসছিলো বলে আটককৃত স্বিকার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে লালপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২০/২৪/৩৪/৩৫ ধারায় মামলা রুজু করা হয়েছে। ’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!