শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ ::
পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ পাবনা-৪ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: শরিফুল ইসলাম তুহিন বর্ণাঢ্য আয়োজনে অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফতে মোহাম্মাদপুরে বিরাট ইসলামি জালসা অনুষ্ঠিত মরহুম আব্দুল হালিম মন্ডল-এর স্মরণে ঈশ্বরদীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ প্রেসক্লাবের কমিটি ঘোষণা, হাফিজ সভাপতি হাবিব সাধারণ সম্পাদক

লাইভ করতে গিয়ে সাংবাদিক দেখলেন বাবা দুর্ঘটনার শিকার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

নাটোর জেলা সংবাদ দাতা।। নাটোরের স্থানীয় অনলাইন পোর্টাল সংবাদ শৈলীর রিপোর্টার রাহিদ দুর্ঘটনার লাইভ করতে গিয়ে দেখেন নিজের বাবাই আহত হয়েছেন। পরে লাইভ ছেড়ে হাসপাতালে নেওয়ার পথেই তার বাবা মারা যান। বৃহস্পতিবার (৩১ জুলাই) নাটোরের হরিশপুর বাইপাস চত্বরে এক সিএনজিচালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে আহত হন রাহিদের বাবা। নিহত ব্যক্তির নাম মজিবর রহমান (৬০)। তিনি নাটোর সদর উপজেলার হয়বতপুর এলাকার শুকুর আলীর ছেলে।

রাহিদ বলেন, বাবা নাটোর শহরের নীচাবাজারে সবজি বিক্রি করতেন। বৃহস্পতিবার সকালে এক সড়ক দুর্ঘটনার খবর পয়ে লাইভের উদ্দেশে হরিশপুর বাইপাস চত্বরে পৌঁছে দেখি বাবা আহত-রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে লাইভ ছেড়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয়। এর আগে সকালে রিকশাভ্যানে করে যাওয়ার সময় অটোরিকশা ও বাসের সংঘর্ষে আহত হন বাবা।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!