সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদী সহ পাবনার সর্বত্র বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজির অভিযোগ জামায়াতের জেলা আমীর ও নব নির্বাচিত এমপি অধ্যাপক আবু তালেব মন্ডলের ঈশ্বরদীতে নির্বাচন  পরবর্তী সহিংসতার প্রতিবাদে নবনির্বাচিত জামায়াতের এমপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সারাদেশের ২৯৭ আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের সরকারি গেজেট প্রকাশ পাবনা-৪ আসনে পুনরায় ভোট গণনার আবেদন বিএনপি প্রার্থীর উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ

রাষ্ট্রপতি হজ্জব্রত পালনে স্বপরিবারে সৌদিআরব গেছেন

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৪ জুন, ২০২৩

 

হজ পালনে সপরিবারে সৌদি আরব গেলেন রাষ্ট্রপতি
সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসেবে হজ পালনে ১০ দিনের সফরে সৌদি আরব গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সৌদি রাজ পরিবারের আমন্ত্রণে শুক্রবার (২৩ জুন) দুপুর আড়াইটায় সপরিবারে তিনি ঢাকা ত্যাগ করেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে (ফ্লাইট নম্বর: বিজি ৩৩১), রাষ্ট্রপতি, তার সহধর্মিণী অধ্যাপক ড. রেবেকা সুলতানা এবং সফরসঙ্গীদের নিয়ে দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা ছাড়া প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, বঙ্গভবনের সচিব এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন।

বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতিকে বিদায় জানান।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় জেদ্দা বিমানবন্দরে পৌঁছালে মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স বদর বিন সুলতান বিন আবদুল আজিজ, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মোহাম্মদ জাভেদ পাটোয়ারী এবং দূতাবাসের কর্মকর্তারা সাহাবুদ্দিনকে স্বাগত জানাবেন।

কর্মসূচি অনুযায়ী রাষ্ট্রপতি সেখানে আল সাফা রয়্যাল প্যালেসে অবস্থান করবেন।

হজের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে রাষ্ট্রপতি আগামী ১ জুলাই মহানবি হজরত মুহম্মদ (সা.)-এর মাজার জিয়ারতের জন্য মদিনায় যাবেন। সৌদি আরবে ১০ দিনের সফর শেষে রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি বিমানে (ফ্লাইট নং বিজি৩৩৮) আগামী ২ জুলাই মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!