মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদী সহ পাবনার সর্বত্র বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজির অভিযোগ জামায়াতের জেলা আমীর ও নব নির্বাচিত এমপি অধ্যাপক আবু তালেব মন্ডলের ঈশ্বরদীতে নির্বাচন  পরবর্তী সহিংসতার প্রতিবাদে নবনির্বাচিত জামায়াতের এমপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সারাদেশের ২৯৭ আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের সরকারি গেজেট প্রকাশ পাবনা-৪ আসনে পুনরায় ভোট গণনার আবেদন বিএনপি প্রার্থীর উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ

রামেক হাসপাতালে আরও ১৯ জনের করোনায় মৃত্যু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৮ জুলাই, ২০২১

রাজশাহী অফিস।।

 

 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল থেকে রোববার মধ্যে তারা মারা যান। নতুন মারা যাওয়াদের মধ্যে ৮ জন পুরুষ এবং ৯ নারী। যাদের মধ্যে ৫ জন করোনা পজেটিভ ও উপসর্গে ১১ জন মারা গেছেন। এছাড়াও করোনা নেগেটিভ হওয়ার পর ১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচজনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আটজন, ১১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে চারজন। এ নিয়ে চলতি মাসে (১ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত) রামেকের করোনা ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১৫ জনে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন করে মারা যাওয়া ১৭ জনের মধ্যে ৬ জন রাজশাহীর, ৪ জন নাটোরের, ২ জন চাঁপাইনবাবগঞ্জ, ২ জন পাবনার, ১ জন করে নওগাঁ ১ জন বগুড়া ও ১জন ঝিনাইদহের বাসিন্দা ছিলেন। এদের মধ্যে রাজশাহীর ২ জন, ২ জন নাটোর, পাবনার ১ জন করে মোট ৫ জন করোনা পজিটিভ ছিলেন। রাজশাহীর ১ জন করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে মারা গেছেন। অন্য ১১ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। এরমধ্যে রাজশাহীর ৩ জন, নাটোরের ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, ১ জন বগুড়া, ১ জন পাবনা ও ঝিনাইদহের ১ জন রোগী ছিলেন। হাসপাতাল পরিচালক আরও জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ জন। আর ছাড়পত্র পেয়েছেন ৭৬ জন। রোববার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৫০৬ জন। মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪৫৪টি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!