মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

মাত্র ৫’শ টাকার জন্য প্রাণ গেল কৃষকের

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

 

ঝালকাঠি সংবাদদাতা।।
ঝালকাঠির রাজাপুরে মাত্র ৫০০ টাকার বাজিতে খালে টানা ১০০ বার ডুব দিয়ে ওঠার পর অসুস্থ হয়ে বাবুল মোল্লা (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বড়ইয়া কাচারি বাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত বাবুল মোল্লা বড়ইয়া মোল্লা বাড়ির মো. আনছার মোল্লার ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি থেকে চালের বস্তা মাথায় নিয়ে বড়ইয়া কাচারি বাড়ি বাজারে আসেন। এ সময় স্থানীয় কয়েকজনের সঙ্গে ৫০০ টাকার একটি বাজির প্রেক্ষাপটে তিনি পাশের খালে নামার সিদ্ধান্ত নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গামছা পরে খালে নেমে বাবুল মোল্লা বাজির শর্ত অনুযায়ী টানা ১০০ বার ডুব সম্পন্ন করে উঠে আসেন। কিন্তু খাল থেকে ওঠার পরপরই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মুহূর্তের মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বাবুল মোল্লা দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক। এদিকে সামান্য টাকার বাজিতে এমন একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত ও তার আকস্মিক মৃত্যুতে পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!