রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ ::
বর্ণাঢ্য আয়োজনে অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফতে মোহাম্মাদপুরে বিরাট ইসলামি জালসা অনুষ্ঠিত মরহুম আব্দুল হালিম মন্ডল-এর স্মরণে ঈশ্বরদীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ প্রেসক্লাবের কমিটি ঘোষণা, হাফিজ সভাপতি হাবিব সাধারণ সম্পাদক পাবনা-৪ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের ইশতেহার ঘোষণা, নির্বাচিত হলে সর্বাগ্রে ঈশ্বরদীকে জেলা ঘোষণা করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত জামায়াতে ইসলামী প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি করে না——অধ্যাপক আবু তালেব মন্ডল চলন্ত বাসে কলেজ ছাত্রীকে রাতভর ধর্ষন, গ্রেফতার-৩ রাজশাহী বিভাগে সেরা পাবনা জেলা পুলিশ ঈশ্বরদীতে মাদক কারবার চক্রের মূল হোতাসহ ডিলার গ্রেফতার, ২’শ পিচ ইয়াবা উদ্ধার বার্তা একটাই-জনগনের ভোটাধিকার নিশ্চিত করা –জেলা প্রশাসক

মরহুম আব্দুল হালিম মন্ডল-এর স্মরণে ঈশ্বরদীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

মরহুম আব্দুল হালিম মন্ডল-এর স্মরণে ঈশ্বরদীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
হাবিবুর রহমান ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
বাংলাদেশ প্রেস ক্লাব রাজশাহী বিভাগীয় কমিটির প্রয়াত সভাপতি মরহুম আব্দুল হালিম মন্ডল-এর স্মরণে স্মরণ সভা ও তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১২টায় ঈশ্বরদীর আড্ডাখানা ক্যাফে, রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে বাংলাদেশ প্রেস ক্লাব পাবনা জেলা শাখার আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রেস ক্লাব পাবনা জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান হাফিজ এর সভাপতিত্বে এবং নবগঠিত ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এর সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন,সিনিয়র সাংবাদিক উত্তরজনতা পত্রিকার সম্পাদক শাহিদুল হাসান ববি সরদার, ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি, ডিডিপি চেয়ারম্যান ও সাপ্তাহিক জংশন পত্রিকার সম্পাদক এস এম রাজা, বাংলাদেশ প্রেস ক্লাব পাবনা জেলা শাখার সহ সভাপতি ও মোহনা টিভির পাবনা জেলা প্রতিনিধি হুজ্জাতুল্লাহ হীরা, ঈশ্বরদী উপজেলা শাখা কমিটির দপ্তর সম্পাদক ও মাই টিভির ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি আলিফ হাসান, যুগ্ন সম্পাদক ও দৈনিক ভোরের সময়ের ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি মোতাহারুল ইসলাম লাভলু, মানবধিকার বিষয়ক সম্পাদক নাদিরা হক হেনা, সহ প্রচার সম্পাদক ও দৈনিক জনবাণীর ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি সাইদুর রহমান প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা মরহুম আব্দুল হালিম মন্ডল-এর বর্ণাঢ্য সাংবাদিক জীবন, পেশাগত সততা ও সংগঠনের প্রতি তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, সাংবাদিকতার নীতি ও আদর্শ প্রতিষ্ঠায় তিনি আজীবন আপসহীন ছিলেন। তাঁর মৃত্যুতে দেশের সাংবাদিক সমাজ একজন অভিভাবকতুল্য নেতাকে হারিয়েছে, যা অপূরণীয় ক্ষতি।
বক্তারা আরও বলেন, মরহুম আব্দুল হালিম মন্ডল ছিলেন সাংবাদিকদের অধিকার আদায়ের এক নির্ভীক কণ্ঠস্বর। নবীন সাংবাদিকদের পাশে দাঁড়ানো এবং সংগঠনকে সুসংগঠিত করতে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রাজ্জাক। এ সময় তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার নবগঠিত কমিটির সহসভাপতি ও জনাতার জমিন পত্রির প্রতিনিধি মো. তুহন হোসেন, যুগ্ন সম্পাদক জাহিদুল ইসলাম নিক্কন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক ফিরোজ মাহমুদ,আব্দুল্লাহ আল মামুন,সহ দপ্তর সম্পাদক, বাংলাদেশ সমাচার এর প্রতিনিধি রাশিদুজ্জামান, দৈনিক অর্থদৃষ্টির প্রতিনিধি আলমগীর হোসেন, প্রচার সম্পাদক ও দৈনিক দেশ সেবা পত্রিকার প্রতিনিধি ওমর ফারুক সানি, অর্থ বিষয়ক সম্পাদক সাঈদ হাসান লিমন, ধর্মবিষয়ক সম্পাদক মমিন উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আশরাফ আলী, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মিঠুন ইসলাম, নির্বাহী সদস্য ওমর ফারক, হাসিবুল ইসলাম শান্ত, মাসুম মোল্লা, উত্তম কুমারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!