শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সর্বশেষ ::
সারাদেশের ২৯৭ আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের সরকারি গেজেট প্রকাশ পাবনা-৪ আসনে পুনরায় ভোট গণনার আবেদন বিএনপি প্রার্থীর উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ পাবনা-৪ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: শরিফুল ইসলাম তুহিন বর্ণাঢ্য আয়োজনে অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভেড়ামারায় পাবনা সুইটের মালিক কে মিষ্টির দোকানে ঢুকে বেধড়ক মারধর

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

ভেড়ামারায় পাবনা সুইটের মালিক কে মিষ্টির দোকানে ঢুকে বেধড়ক মারধর

ভেড়ামারা সংবাদদাতা।।

কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় রেলবাজারে অবস্হিত পাবনা সুইটের মালিক শ্রী শ্যামল চৌধুরীর উপর অতর্কিত হামলা ও মারধরের ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার ২৮-০৯-২৪ ইং তারিখ রাত আনমানিক ১০:৩০ টার দিকে ১২-থেকে ১৪ জন অপরিচিত লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দোকানের ভেতর প্রবেশ করে পাবনা সুইটের মালিক শ্রী শ্যামল চৌধুরী কে এলোপাতাড়ি মারধর শুরু করে। এক পর্যায়ে শ্যামল আত্ম রক্ষার্থে দোকানের ভেতর থেকে দৌড় দিলে সেখান থেকে ধরে নিয়ে আবার বেধড়ক মারধর করে। এই সময় শরীরের বিভিন্ন অংশে রক্ত জমাট বেঁধে রক্তক্ষরণ শুরু হলে গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে মিষ্টির দোকানের কর্মচারীরা উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া সদর হাসপাতালে ইমার্জেন্সি ভর্তি করা হয়। পরে অবস্থা অবনতি হাওয়ায় রবিবার ২৯-০৯-২৪ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, আমরা সংবাদ শুনে রাত্রে ঘটনাস্থলে গিয়েছি। এখনো কোন লিখিত অভিযোগ পাই নাই।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুতর আহত শ্যামল চৌধুরী ছেলে সনজিৎ চৌধুরী জানান, আমার বাবার চিকিৎসা নিয়ে আমরা ব্যাস্ত আছি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে এসেছি। ভেড়ামারাতে এসে থানাতে আমি লিখিত অভিযোগ দায়ের করবো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!