শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

ভেড়ামারায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উৎযাপিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

ভেড়ামারায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উৎযাপিত

মাসুদ রানা ভেড়ামারা (কুষ্টিয়া)।।

কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় মহিলা সংস্থা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) এবং বেগম রোকেয়া দিবস উৎযাপিত হয়েছে।

গতকাল সোমবার (৯ই ডিসেম্বর) সকালে “নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” প্রতিপাদ্যে এক বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়াম রুমে বেগম রোকেয়ার জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে জাতীয় মহিলা সংস্থা ভেড়ামারা উপজেলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাঃ আসমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও জাতীয় মহিলা সংস্থা’র চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ মাহমুদা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফারুক আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ লুৎফর রহমান, উপজেলা সমবায় অফিসার মোছাঃ নাজবিন আখতার, বি আর ডি পি’র প্রকল্প কর্মকর্তা মোঃ জহীর উদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এমদাদুল হক বিশ্বাস প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!