শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

ভারতে বসে হাসিনার বক্তব্যই জটিলতা সৃষ্টি করেছে, বিব্রত কংগ্রেসও

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

ভারতে বসে হাসিনার বক্তব্যই জটিলতা সৃষ্টি করেছে, বিব্রত কংগ্রেসও

ভারতে বসে সম্প্রতি শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে নানা ধরনের জটিলতার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের কংগ্রেসের সিনিয়র নেতা শশী থারুর। এমনকি তিনি এও বলেছেন, এই বক্তব্যের কারণে কংগ্রেস বিব্রত বোধ করছে।

গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শশী থারুর এসব কথা বলেন।

শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্য সম্পর্কে প্রশ্নের জবাবে শশী থারুর বলেন, তার বক্তব্য পরিস্থিতি আরও জটিল করে তুলেছে এবং এটি আমাদের জন্য কিছুটা সমস্যা সৃষ্টি করেছে। আমরা কিছুটা দ্বিধায় পড়েছি শেখ হাসিনার বিবৃতির বিষয়টি নিয়ে।

ভারতের পররাষ্ট্রনীতির দুটি প্রধান নীতির কথা উল্লেখ করে শশী থারুর বলেন, প্রথমত, আমরা যেন বাংলাদেশে অভ্যন্তরীণ বিষয়গুলোতে হস্তক্ষেপের কোনো ইঙ্গিত না দিই, তা নিশ্চিত করা উচিত। দ্বিতীয়ত, আমাদের লক্ষ্য হতে হবে বাংলাদেশের জনগণের মঙ্গল ও উন্নতি, যা আমাদের নিজস্ব স্বার্থের সাথে সম্পর্কিত।

তিনি আরও বলেন, বাংলাদেশের পরিস্থিতি আমাদের জন্য খুবই স্পর্শকাতর এবং আমাদের অত্যন্ত সতর্কভাবে তা পর্যবেক্ষণ করা উচিত। আমরা বাংলাদেশের যে কোনো সরকারের প্রতি পক্ষপাতিত্ব করি না, বরং আমাদের লক্ষ্য হোক বাংলাদেশের জনগণের কল্যাণ।

শশী থারুর আরও বলেন, বাংলাদেশ আমাদের পাশেই অবস্থিত, তাই দেশটির ঘটমান পরিস্থিতি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও আমি মনে করি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কোনো ‘শত্রুভাবাপন্ন’ নয়, তবে আমাদের সতর্কতা বজায় রাখতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!