বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

বৃষ্টি অব্যাহত থাকতে পারে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বৃষ্টির প্রবণতা আগামী দুই-তিন দিন অব্যাহত থাকতে পারে। বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। খবর বাসসের।

আবহাওয়াবিদ ড. মো. আবদুল মান্নান জানান, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে উত্তরাঞ্চলে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে এবং দেশের বাইরে উজানেও এ ধারা অব্যাহত থাকতে পারে। তিনি জানান, এ মাসের শেষ পর্যন্ত একইভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে অতিভারি বর্ষণের সম্ভাবনা কম।

আবহাওয়া অফিস জানিয়েছে, পরবর্তী দুদিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। পরের পাঁচ দিনে আবহাওয়ার অবস্থা প্রায় একই ধরনের থাকতে পারে। এ সময় সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে— রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

গত ২৪ ঘণ্টায় রাজারহাটে সর্বোচ্চ ৯৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া শ্রীমঙ্গলে ৯০, কুতুবদিয়ায় ৬৯, রাঙ্গামাটি ৫৫, নেত্রকোনায় ৪৮, চুয়াডাঙ্গা ৪৭, চট্টগ্রাম ৩৬, নিকলি ২৮, দিনাজপুরে ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় ঢাকায় ৯ মিলিমিটার বৃষ্টি হয় বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!